Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বর্ষশেষে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল, সৈকতে বর্ষবিদায় অনুষ্ঠানে কড়াকড়ি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:15 pm, Wednesday, 31 December 2025
  • 136 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

বছরের শেষ দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে ভিড় করেছেন লাখো পর্যটক। সৈকতে গোসল, বিকেলে সূর্যাস্ত উপভোগ এবং জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে সময় কাটাচ্ছেন তাঁরা। পর্যটকদের উপস্থিতিতে মুখর কক্সবাজার শহর ও আশপাশের এলাকা।

তবে বর্ষবিদায় উপলক্ষে আজ বুধবার রাতে সমুদ্রসৈকতসহ সব উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান না করতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে তারকা মানের কয়েকটি হোটেল ও রিসোর্টে নিজস্ব অতিথিদের জন্য সীমিত পরিসরে সাংস্কৃতিক আয়োজন থাকবে। এতে বাইরের অতিথিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

হোটেলমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ কক্সবাজার সমুদ্রসৈকতে অন্তত ১ লাখ ২০ হাজার পর্যটকের সমাগম হতে পারে। নিরাপত্তাজনিত কারণে গত আট বছরের মতো এবারও সৈকতে কোনো বর্ষবিদায় অনুষ্ঠান হচ্ছে না।

এদিকে গতকাল সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা অনুযায়ী আজ সাধারণ ছুটি।

বর্তমানে কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের প্রায় ৯০ শতাংশ কক্ষ পর্যটকে পরিপূর্ণ। এসব হোটেলের দৈনিক ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৬৭ হাজার। পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনে অন্তত সাত লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

বর্ষশেষে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল, সৈকতে বর্ষবিদায় অনুষ্ঠানে কড়াকড়ি

আপডেট সময় : 06:51:15 pm, Wednesday, 31 December 2025