Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরিশালে শীত মৌসুমের শুরুতে জমে উঠেছে পর্যটন কেন্দ্র

  • Reporter Name
  • আপডেট সময় : 10:35:16 pm, Sunday, 28 November 2021
  • 320 বার পড়া হয়েছে

বরিশালে শীত মৌসুমের শুরুতে জমে উঠেছে পর্যটন কেন্দ্র

মনির হোসেন,বরিশাল ব্যুরো ।।

ঋতু বৈচিত্যের পালাক্রমে চলছে শীত মৌসুম। করোনার প্রকোপ কাটিয়ে শীতের শুরুতেই জমে উঠেছে বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো। এরমধ্যে পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে বিভাগের মিনি সুন্দরবন খ্যাত পর্যটন কেন্দ্র ছৈলার চর।
এখানে প্রতিদিন বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শীত মৌসুমের শুরুতে পর্যটকদের আগমনে উৎসবমুখর ছৈলারচর হয়ে উঠে জমজমাট। বিষখালী নদীর তীরে জেগে ওঠা ছৈলারচর পরিণত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ‚মিতে। এখানে রয়েছে পর্যাটনের জন্য ব্যপক সম্ভাবনা।
স্থানীয় প্রশাসন ছৈলারচরকে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছেন। পর্যটন মন্ত্রণালয়ের সহায়তা পেলে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে কাঠালিয়ার ছৈলারচর। সূত্রমতে, বিষখালী নদীর তীরে জেগে ওঠা ৪১ একরের বিশাল চর এখন ৬১ একরে পরিনত হয়েছে। যেখানে প্রাকৃতিকভাবে জন্মানো ছৈলা গাছ থেকে চরটি পরিচিতি পেয়েছে ‘ছৈলারচর’ নামে। এখানে কোন হিংস্র প্রাণী না থাকায় এবং সহজ ও অপেক্ষাকৃত নিরাপদ যোগাযোগ ব্যাবস্থার কারণে সারাবছর ধরেই ভ্রমণ পিপাসুদের ভীর থাকে। তবে শীত মৌসুমের শুরুতে পূর্বের চেয়ে অনেক বেশি পর্যটকদের আনাগোনা বেড়েছে।
এখানে রয়েছে ছৈলা, কেয়া, মাদার, আগুজি, নিম, বাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ। সারাবছর রয়েছে এখানে পাখির কিচির মিচির ডাক। ফলে ছৈলার চরের এ প্রকৃতিক সৌন্দার্যে ভ্রমণ পিপাসুরা মুখরীত থাকে। পর্যটকদের কাছে চরটিকে আরো আকর্ষণীয় করে তুলতে রোপন করা হয়েছে নানা প্রজাতির গাছ, তৈরি করা হয়েছে বিশ্রামাগার, শিশুদের চিত্ত বিনোদনের ব্যাবস্থা।
চরের একদিকে ২০ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠা করা হয়েছে ডিসি ইকোপার্ক ও লেক। পার্কের মধ্যে রয়েছে একটি নয়নাভিরাম লেক। স্থানীয় উপজেলা প্রশাসন ভ্রমণপিপাসুদের নদীর দৃশ্য উপভোগ করার জন্য করেছে বিভিন্ন ব্যবস্থা। এ চরকে কেন্দ্র করে কয়েকশ’ বেকার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রয়োজন পর্যটন মন্ত্রণালয়ের সহযোগীতা।
ইতোমধ্যে মানবতার ফেরিওয়ালাখ্যাত স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের হস্তক্ষেপে ছৈলারচরে ব্যাপক উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও সংসদ সদস্যর হস্তক্ষেপে সড়ক পথে ছৈলারচরে যাওয়ার জন্য পর্যটকদের সুবিধার্থে আঞ্চলিক মহাসড়ক থেকে ছৈলারচর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুন জনকন্ঠকে বলেন, ছৈলার চর পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের উন্নয়নের জন্য আমি ব্যক্তিগত ভাবে একাধিকবার অর্থ বরাদ্দ দিয়েছি। আমার নির্বাচনী এলাকা কাঠালিয়া-রাজাপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ছৈলারচর পর্যটন কেন্দ্রটির ব্যাপক উন্নয়ন করা হবে। ইতোমধ্যে পর্যটন মন্ত্রণালয়ে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার বলেন, ছৈইলারচরে পর্যটকদের সুবিধার্থে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার অধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে। এখানে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করতে পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
গুঠিয়া মসজিদ –  জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকায় নির্মিত বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। যদিও সবার কাছে এটি গুঠিয়া মসজিদ নামেই বেশি পরিচিতি। বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের অন্যতম ও বৃহৎ মসজিদ কমপ্লেক্স এটি। শিল্পের ছোঁয়ায় নান্দনিক এ মসজিদটিকে ঘিরে শীত মৌসুমের শুরুতে দেশ ও বিদেশের পর্যটকদের উপস্থিতি দিন দিন বেড়েই চলেছে।
কুয়াকাটা সমুদ্র সৈকত –  শীতের ভ্রমণ মৌসুমে জমে উঠেছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রতিদিন সৈকতে পর্যটকদের ভিড় বেড়েই চলেছে। পর্যটকদের উল্লাসে উৎসবমুখর সৈকত জমজমাট হয়ে উঠেছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

বরিশালে শীত মৌসুমের শুরুতে জমে উঠেছে পর্যটন কেন্দ্র

আপডেট সময় : 10:35:16 pm, Sunday, 28 November 2021