Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন রামুর ফাঁড়িখাল নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ, বিপাকে ২৫০ কৃষক : স্মারকলিপি প্রদান তবারক না পাওয়া অপেক্ষমাণ শিক্ষার্থীদের ১০০ টাকা দিলেন চবি উপাচার্য নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দুর্গাপুরে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি

বন্দুক ঠেকিয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় : 02:48:35 pm, Thursday, 27 February 2025
  • 105 বার পড়া হয়েছে

বন্দুক ঠেকিয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় লিখিত অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামসুল হুদা রাকিব -৩৪- নামে এক কাতার প্রবাসীকে অপহরণ করে আটকে রেখে পিটিয়ে নগদ টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের এক সাবেক সভাপতির বিরুদ্ধে। পরে যৌথবাহিনী প্রায় একঘন্টা পর অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।  

বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিন রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।    

অভিযুক্ত যুবদল নেতা মো.পারভেজ -৩৭- উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে এবং একই ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। অপহৃত প্রবাসী ওই ওয়ার্ডের মো.শাহজাহানের ছেলে।    

লিখিত অভিযোগ বলা হয়েছে, প্রবাসী রাকিব বুধবার বিকেলে কাতার থেকে দেশে ফিরেন। এরপর একই দিন রাত ৯টার দিকে ঢাকা থেকে বসুরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে তার বাবা ও ছোট ভাই আগে থেকে তার অপেক্ষায় ছিল। সেখানে যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ, দুলাল ও লাবিবসহ অজ্ঞাতনামা কয়েকজন বাসস্ট্যান্ডে প্রবাসী রাকিব ও তারা বাবা শাহজাহানকে -৫৯- বেধড়ক মারধর করে। একপর্যায়ে ৬ হাজার রিয়াল, ৯০হাজার টাকা এবং ৬ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে রাকিবকে তারা বাসস্ট্যান্ড থেকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে যৌথবাহিনী অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা পারভেজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,বন্দুক ঠেকিয়ে অপহরণ,নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাকে ছেড়ে দেয়।      

এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন বলেন, আমি ঢাকায় একটি দলীয় মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলব।  

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক -তদন্ত- বিমল কর্মকার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মইনুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পলিটিক্যাল ক্লু আছে, আগে থেকে ঝামেলা, পারিবারিক মেটারও।

ওসি তদন্ত আরও বলেন, রাকিবের এক ভাই আগে পারভেজের মাকে মারছে। রাকিব বিদেশে থেকে আসছে শুনে বাসস্ট্যান্ডে তাকে মারধর করছে। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাতো হাতাহাতি হইছে, কিল, ঘুষি মারছে আরকি। অভিযোগ দিয়েছে আমরা এখন অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

বন্দুক ঠেকিয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : 02:48:35 pm, Thursday, 27 February 2025