Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

বনের গাছ কেটে সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:31:01 pm, Wednesday, 15 January 2025
  • 171 বার পড়া হয়েছে

বনের গাছ কেটে সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণ।।

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ফাহাদুল ইসলাম পাভেল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে বন বিভাগের গাছ কেটে সরকারি জায়গায় হোটেল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাঁধা দেওয়ায় বন প্রহরীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটানোর হুমকি দেয় ওই যুবদল নেতা।  

বুধবার -১৫ জানুয়ারি- দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ার সাগরিয়া রেঞ্জের রহমত বাজার ক্যাম্পের ভুক্তভোগী বন প্রহরী মো.মাহমুদুল হাসান। এর আগে- গত শনিবার ১১ জানুয়ারি অভিযুক্ত যুবদল নেতা তার দোকানে ডেকে নিয়ে ওই বন প্রহরীকে হুমকি দেয়।

অভিযুক্ত যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। জুলাই বিপ্লবের পর হঠাৎ নেতা বনে যাওয়া এই পাভেল এলাকায় যেন ‘ধরাকে সরা জ্ঞান’করছে। তার এমন কর্মকান্ডে চরম বিব্রত স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বন প্রহরী মো.মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, গত ৪ জানুয়ারি শনিবার পাভেল নামের এই যুবদল নেতা দিনেদুপুরে নোয়াখালী উপকূলীয় বনবিভাগের চর আলিমবিট সাগরিয়া রেঞ্জের ১৪-১৫টি গাওয়া গাছ কেটে নিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার সংলগ্ন গোলতলা পর্যটন স্পটে হোটেল নির্মাণ করে। ক্যাম্পে পর্যাপ্ত জনবল না থাকায় আমি তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারছিলাম না। তাই বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার কারণে যুবদল নেতা পাভেল আমাকে তার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার ফার্মেসীতে ডেকে নেয়। একপর্যায়ে আমাকে বলে আমি যদি সরকারি চাকরি করতে চাই তাহলে যেন তার বিষয়ে চুপ থাকি। নাহলে সে চুপ থাকলে- আমাকে শেল্টার না দিলে লোকজন আমাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটাবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা ফাহাদুল ইসলাম পাভেল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন- আমি কোনো গাছ কাটিনি এবং কোনো হোটেলও দেয়নি। বন প্রহরী হাসান যদি সরেজমিনে এসে আমার বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে আপনারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন। তবে সরেজমিনে গিয়ে রিপোর্ট করার দাবি করেন তিনি।  

উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, অভিযোগের বিষয়ে অবগত হওয়ার পরই ৮-৯ গাছ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকটি গাছ ওই যুবদল নেতার নির্মিত ঘরে ব্যবহৃত হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

বনের গাছ কেটে সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণ

আপডেট সময় : 03:31:01 pm, Wednesday, 15 January 2025