Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:26:01 pm, Thursday, 16 January 2025
  • 126 বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ।।

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী-শতাধিক পণ্যে শুল্ক–কর আরোপ- টিসিবির ট্রাক সেল বন্ধ এবং ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

বৃহস্পতিবার -১৬ জানুয়ারি- সকালে  কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বসুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বসুরহাট জিরো হয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া- সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী।

বক্তাগণটিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিল ও শতাধিক পণ্যে শুল্ক–কর আরোপ করায় অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশন এবং ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান। সমাবেশ থেকে কোম্পানীগঞ্জের মুছারপুরে নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় জেএসডি সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারী মুছারপুর থেকে বসুরহাটে জেএসডিরি মিছিল সমাবেশে আসার সময় বিএনপি কর্মীরা জেএসডির চারটি বাস আটকে রাখে বলে অভিযোগ করেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় নেতাদের কাছে বিচার দাবি করেন। সমাবেশে জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাঠোয়ারীকে নোয়াখালী ৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক- নোয়াখালী জেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি মো. আলাউদ্দিন- কাজল হাজারী, সাধারণ সম্পাদক নূর রহমান- যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ আল মামুন- প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেল ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ।।

আপডেট সময় : 04:26:01 pm, Thursday, 16 January 2025