Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

প্রবাসীদের জন্য ওয়েলফেয়ার সেন্টারের সেবা কার্যক্রমের তথ্য প্রকাশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:26:20 am, Wednesday, 1 January 2025
  • 547 বার পড়া হয়েছে

প্রবাসীদের জন্য ওয়েলফেয়ার সেন্টারের সেবা কার্যক্রমের তথ্য প্রকাশ।।

ইসমাইল ইমন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টার -রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ -রেইজ- প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে সহযোগিতার লক্ষ্যে কাজ করছে। এ প্রকল্পের শ্লোগন হচ্ছে -প্রত্যাগত অভিবাসী- ফিরে এলেও পাশে আছি”। রেইজ প্রকল্পে রেজিষ্ট্রেশন করলে ওরিয়েন্টেশন- কাউন্সেলিং- ঋন প্রাপ্তিতে সহায়তা- আত্মকর্মসংস্থানে সহযোগিতা- উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা- আরপিএল -রিকগনিশন অব প্রায়র লার্নিং- সনদ প্রদান- কারিগরি প্রশিক্ষণ প্রভৃতি সেবা পাওয়া যাচ্ছে।

ওয়েলফেয়ার সেন্টারে এসে একজন প্রবাসী তার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাসপোর্ট অথবা বিমান টিকেট অথবা দূতাবাস কর্তৃক আউট পাস অথবা ফেরত আসা সংক্রান্ত অন্য কোন প্রমাণক ও ২ কপি রঙিন ছবি এবং এনআইডি অথবা জন্মনিবন্ধন সনদ জমা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে পারে। এ সেবা কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সেবা কার্যক্রমকে আরো বেগবান করতে দেশে প্রায় ৩১ টি ওয়েলফেয়ার সেন্টার কাজ করছে।

এছাড়াও বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের সাময়িক আবাসন সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদানের জন্য ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে নিরাপদ ও মনোরম পরিবেশে ওয়েজ আর্নার্স সেন্টার স্থাপন করা হয়েছে। যেখানে বিদেশগামী ও বিদেশ ফেরত প্রবাসী কর্মীগণ ১০০ টাকা দিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দিনে ২০০ টাকার বিনিময়ে সেখানে থাকার সুযোগ পাবে। প্রতিজন ১ টি সীটের জন্য আবেদন করতে পারবে।

চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টার গত এক বছরের প্রবাসে মৃত কর্মীর পরিবারের ৩২৭ জনকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ৯ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান- বকেয়া বেতন ইন্স্যুরেন্স ও সার্ভিস বেনিফিট আদায় পূর্বক ওয়ারিশদের ১১৪ জনকে ১২ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৮ শত ৯০ টাকা- আহত ও অসুস্থ কর্মীদের চিকিৎসার্থে ৩৭ জনকে ৪০ লাখ টাকা প্রদান করেছে। এছাড়া প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা হিসেবে এস.এস.সি তে ৪৩৯ জনকে ১ কোটি ২০ লাখ ৭২ হাজার ৫শত টাকা- এইচ.এস.সি তে ৩৫৬ জনকে ১ কোটি ২১ লাখ ৪ হাজার টাকা- প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা হিসেবে ৭৩ জনকে ৮ লাখ ৭৬ হাজার টাকা প্রদান করেছে। এছাড়াও রেইজ প্রকল্পের মাধ্যমে নগদ প্রণোদনা হিসেবে ৭ হাজার ৪ শত ৯৩ জনকে ১০ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৫ শত টাকা প্রদান করেছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার- চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওয়ালফেয়ার সেন্টার এর আয়োজনে ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় আজ এসব তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানম সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- চট্টগ্রাম একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। তাছাড়া গ্রামীন জনপদের অর্থনৈতিক কর্মকান্ড প্রবাসীদের ঘামে শ্রমে প্রেরিত অর্থের উপর নির্ভরশীল। তিনি বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরতদের প্রশিক্ষণ প্রদানে সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। প্রবাসীদের নিয়ে সরকারের চলমান সেবা ও পদক্ষেপগুলো প্রতিটি জেলা উপজেলায় এবং প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীদের কাছে পৌঁছাতে হবে। ফেরত আসা কর্মীদের সঠিক কাউন্সেলিং এর মাধ্যমে বিভিন্ন পেশা ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ে নিয়োজিত করতে হবে। সেক্ষেত্রে ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও প্রতিষ্ঠানের এগিয়ে আসতে হবে। প্রবাসীদের প্রয়োজনীয় পূঁজির যোগানে পাশে থাকতে হবে।

জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার শিফাত বিনতে আরা, প্রবাসী কল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান হাসান মো: সাহরিয়ার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমা, ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। সঞ্চালনা করেন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা রিফাত মাহমুদ।

আলোচনা সভা শেষে প্রবাসী পরিবারের মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধী সন্তানদের হাতে চেক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

প্রবাসীদের জন্য ওয়েলফেয়ার সেন্টারের সেবা কার্যক্রমের তথ্য প্রকাশ।।

আপডেট সময় : 05:26:20 am, Wednesday, 1 January 2025