Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা ​সীমান্তের কুয়াশাভেদে বিজিবির অভিযান: ঠাকুরগাঁওয়ে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত-২ নেত্রকোণার দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন শ্রীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ আটক ১৪ জাজিরায় এক্সপ্রেস সড়কে যাত্রী তুলতে দাঁড়ানো বাসে পেছন থেকে ধাক্কা, নিহত ১ আহত অন্তত ১৫ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারীর অন্তরের কষ্ট উপলব্ধি করতে পারেন – মেয়র তাপস

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:39 am, Thursday, 30 December 2021
  • 259 বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারীর অন্তরের কষ্ট উপলব্ধি করতে পারেন - মেয়র তাপস

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারীর অন্তরের কষ্ট উপলব্ধি করতে পারেন – মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারীর অন্তরের কষ্ট, হাহাকার উপলব্ধি করতে পারেন।

বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি)’ প্রকল্পের আওতায় দক্ষিণ সিটির ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ‘উপকারভোগীদের ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী নারী। মায়ের মমতায় তিনি বাংলাদেশকে আগলে রেখেছেন। তিনি সকল নারীর অন্তরের কষ্ট, অন্তরের হাহাকার উপলব্দি করতে পারেন। এ জন্যই ঢাকা শহরে বসবাসকারীদের মধ্যে যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের এবং প্রান্তিক তাদেরকে সহযোগিতা করার জন্য তিনি এই কর্মসূচি দিয়েছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে নারীর ক্ষমাতায়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে এবং এই কর্মসূচির সকল কার্যক্রমই নারীদের উন্নয়নের লক্ষ্যে।

ব্যারিস্টার তাপস বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ১ কোটি ২০ লাখ মানুষ বাসবাস করে। তাদের সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে চলেছি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৭৫টি ওয়ার্ডে যে সকল প্রান্তিক জনগোষ্ঠী আছেন, তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে ব্যাবসায়িকভাবে সহযোগিতা করার জন্য, তাদের সন্তানদের শিক্ষা প্রসারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি অনুমোদন দিয়েছেন।

শুধুমাত্র ঢাকাবাসীর উন্নয়নের জন্য এই কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবো আমাদের ভোটারদের প্রতি, আমাদের এলাকার জনগণের প্রতি। প্রকল্পের আওতায় যে সুযোগ-সুবিধা দেয়া হবে তারা যেন ঢাকাবাসী হয়, সেটা আমরা নিশ্চিত করবো। আমাদের সিডিসি ক্লাস্টার প্রতিনিধি এবং কাউন্সিলররা সেটা নিশ্চিত করবেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২১ ফেব্রুয়ারি ঘিরে পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম নতুন সরকারে বেড়েছে চাহিদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারীর অন্তরের কষ্ট উপলব্ধি করতে পারেন – মেয়র তাপস

আপডেট সময় : 12:39:39 am, Thursday, 30 December 2021