
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
রাত পোহালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী আসবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন করা হয়েছে।
উৎসবে মেতে উঠেছে নরসিংদীবাসী। কাল রোববার প্রধানমন্ত্রী নরসিংদী আসছেন। প্রধানমন্ত্রী রোববার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ঘোড়াশাল – পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
দীর্ঘ ১৯ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী আসছেন। ঘোড়াশাল – পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধনের পর বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জনসভায় যোগদান করবেন।
নরসিংদী সদর, পলাশ উপজেলা সহ নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রী আগমন ও নিরাপত্তার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা ব্যবস্হার সমন্বয় করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করার পর এ বার প্রথম নরসিংদী আসছেন। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আনন্দে মেতেছে নরসিংদীর মানুষ।
পাঁচদোনা স্যার কৃষ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নরসিংদীবাসীর অনেক দাবি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরসিংদী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল স্হাপনের ঘোষনা দিবেন এটা নরসিংদী বাসির আশা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নরসিংদী সেজেছে নতুন সাজে। তোরন, বেনার, ফেষ্টুন দিয়ে সাজিয়ে নরসিংদী। ঘোড়াশাল থেকে পলাশ সারকারখানা পর্যন্ত ভরে গেছে ব্যানার, ফেষ্টুনে। নরসিংদী বিরাজ করছে উৎসবমুখর পরিবেশে।
শিক্ষক আনোয়ার হোসেন জানান,মাননীয় প্রধানমন্ত্রী নরসিংদী আসছেন আমরা আনন্দিত ও গর্বিত।
নিরাপত্তার চাদরে নরসিংদী। নরসিংদী প্রধানমন্ত্রীর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশের ব্যবস্হা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সজাগ রয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

























