Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ বাথরুমে লুকিয়ে বেঁচে যান ইমরান হাশমি রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার মধুপুর পৌর শহরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত “মমতা’র আয়োজনে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন সভা অনুষ্ঠিত” মাদারীপুরে বাসা থেকে শিশু সহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে?

পিলখানা হত্যাকাণ্ড ১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানাজায় রবিউল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:35:33 pm, Friday, 4 October 2024
  • 93 বার পড়া হয়েছে

পিলখানা হত্যাকাণ্ড ১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানাজায় রবিউল।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর ৮ মাস পর বাবার শেষ ইচ্ছা পূরণে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসে বাবার জানাজায় অংশ নিলেন রবিউল আলম।

প্যারোলে মুক্তি পাওয়া ওই আসামি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর নেংটিহারা গ্রামের আ. রহমানের ছেলে।

বৃহস্পতিবার -৩ অক্টোবর- সন্ধ্যা সাড়ে ৭টায় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের প্রিজনভ্যানে চলে গেছেন ঢাকার উদ্দেশে।

এর আগে গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান। এরপরে আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহাজাহান আলী। সে আবেদন আদালত মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সঙ্গে প্রিজনভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান রবিউলকে।

সরেজমিনে দেখা গেছে- বিকেল সাড়ে ৫টার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল। দীর্ঘদিন পর রবিউরের গ্রামে ফেরার খবরে বাড়িতে ভিড় জমান তার বাবার জানাজায় অংশ নেওয়া মানুষসহ আশপাশের গ্রামের লোকজন। বাড়িতে ফিরে মা- ভাইবোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ির ছাদে ওঠেন রবিউল। হাত নাড়িয়ে সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি।

পরে সন্ধ্যা ৭টায় ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানাজার পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন, আমার শেষ ইচ্ছে ছিল বাবাকে এক পলক দেখবো, বাবার মৃত্যু হলে জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন করবো। সেই ইচ্ছে পূরণ করেছেন আদালত। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন।

রবিউলের চাচা খলিলুর রহমান জানান- পিলখানা হত্যাকাণ্ডের মাত্র ৭ সপ্তাহ আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম। এরপরেই ঘটে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে।

প্যারোলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কারণে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার ভাই সাহাজাহান আলী।

বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, হাজতি আসামি বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তিতে এসেছিল। রবিউলের বাড়িতে পৌঁছানোর এবং বাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের বালিয়াডাঙ্গী থানার একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সঙ্গে থেকে সহায়তা করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

পিলখানা হত্যাকাণ্ড ১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানাজায় রবিউল।।

আপডেট সময় : 02:35:33 pm, Friday, 4 October 2024