Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

পরিবারের সচ্ছলতা ফেরাতে ওমানে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার ইকবালের

  • Reporter Name
  • আপডেট সময় : 04:53:21 pm, Wednesday, 22 June 2022
  • 144 বার পড়া হয়েছে

পরিবারের সচ্ছলতা ফেরাতে ওমানে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার ইকবালের

এম. মতিন, চট্টগ্রাম।।

পরিবারে সচ্ছলতা আনতে দেশের মায়া ত্যাগ করে ১৫ দিন আগে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রচ্যের ওমানে। পরিবারের সবার অনেক আশা ও স্বপ্ন ছিল ওমান প্রবাসী ইকাবালে উপার্জিত অর্থে এ পরিবারে আর্থিক সচ্ছলতা আসবে। কিন্তু বিধিবাম ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সব আশা আকাঙ্খা। দুঃস্বপ্নে বিলীন হয়ে গেলো সচ্ছলতার স্বপ্ন। স্বপ্নের পরিবর্তে পরিবারে এখন চলছে শোকের মাতম। আর অপেক্ষার প্রহর গুনছে লাশের। কবে, কখন, কিভাবে দেশে আসবে ইকবালের লাশ।

ছেলে হারানো বাবা-মায়ের আকাশ ভারী করা আহাজারি। ১০ মাস বয়সী শিশু সন্তানকে বুকে নিয়ে স্ত্রীর কান্না আর চোখের পানি যেন থামছেইনা। নির্বাক হয়ে পড়েছেন ভাইবোনসহ আত্মীয়- স্বজনরা।

গত মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টায় মধ্যপ্রাচ্যের ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান রাঙ্গুনিয়ার বাসিন্দা মো. ইকবাল হোসেন (৩২)।

ইকবাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪নং মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের আবুল কালামের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওমান প্রবাসী শাহেদ আলম আশরাফী জানান, গত ৬ জুন ওমানে আসেন। ২১ জুন সে ওমানে দেশের কাজ করার অনুমোদন পত্র (ওয়ার্ক পারমিট কার্ড) পেয়েছিলেন। সেই খুশিতে বন্ধু-বান্ধবদের নিয়ে বাসায় খাওয়ার আয়োজন করে ইকবাল। রাতে সাইকেল চালিয়ে ওমানের একটি হোটেল থেকে খাবার আনতে গিয়ে ফেরার পথে আলওয়ালী এলাকায় আসার পর পেছন থেকে আসা মালবাহী গাড়ি ধাক্কা দিলে ছিটকে পাকা সড়কে পড়ে যান ইকবাল। মাথায় আঘাত পাওয়ায় নাক মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় পথচারীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল মারা যান।

এদিকে ইকবালের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ীতে পৌঁছলে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় শোকের মাতম। বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী। ছেলের অকাল মৃত্যুর সংবাদের শোকে বাকরুদ্ধ পিতা-মাতা ও পরিবার। তাদেরকে সান্ত্বনা দেয়ার সাধ্য যেন নেই কারো। শোক শুধু ওই পরিবারে নয়, গোটা এলাকায় চলছে শোকের মাতম। সদা হাস্যোজ্জ্বল সদালাপি ইকবালের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তাই শোকাহত গ্রামবাসী ভীড় করছেন তাঁর গ্রামের বাড়ীতে।

নিহত ইকবালের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তাঁর পিতা আবুল কালাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর

পরিবারের সচ্ছলতা ফেরাতে ওমানে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার ইকবালের

আপডেট সময় : 04:53:21 pm, Wednesday, 22 June 2022