Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

পটিয়ায় মহাসড়কে ছিনতাইকারী চক্রের দুই হোতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:44:14 pm, Monday, 10 March 2025
  • 115 বার পড়া হয়েছে

পটিয়ায় মহাসড়কে ছিনতাইকারী চক্রের দুই হোতা গ্রেফতার

সোমনাথ সেন শুভ ,পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই হোতাকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গতকাল রবিবার -৯ মার্চ- ভোর রাতে উপজেলার পটিয়ার বিভিন্ন এলাকাসহ আশপাশে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন—পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের ফয়েজ আহম্মদ মাষ্টার বাড়ির মোঃ আবুল কালামের পুত্র আবুল কাশেম হৃদয় -২৪- এবং জঙ্গলখাইন ইউনিয়নের মুন্সি বাড়ির আবুল কাশেমের পুত্র এনামুল হক ইমরান -২৪-।

পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ব্যারিকেড তৈরি করে যাত্রীবাহী যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের খুন-জখমের ভয় দেখিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিত।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২ মার্চ রাত ৩টার দিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসকে থামিয়ে এ চক্রের সদস্যরা চালক শাহা জালালের -৪৫- কাছ থেকে নগদ ৬ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও মাইক্রোবাসের রোড পারমিট, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সনদপত্র ছিনিয়ে নেয়। ঘটনার শিকার শাহা জালাল কক্সবাজারের ঈদগাঁও এলাকার হাজী নুরুল আলমের পুত্র।

ঘটনার পরই শাহা জালাল পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওবায়েদ উল্লাহ নয়নসহ পুলিশের একটি টিম দ্রুত অভিযানে নামে। মাত্র দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকারী চক্রের দুই হোতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা -রেজি নং: চট্টগ্রাম থ–১৪–৮১৮৪- ১টি স্টিলের চাকু, অভিযোগকারী মাইক্রোবাসের রোড পারমিট, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদপত্র উদ্ধার করা হয়।

পরে তাদের আদালতে সোপর্দ করা হলে এনামুল হক ইমরান -২৪- ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি আদালতে জানান, তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন, “ভিকটিমের অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

পটিয়ায় মহাসড়কে ছিনতাইকারী চক্রের দুই হোতা গ্রেফতার

আপডেট সময় : 08:44:14 pm, Monday, 10 March 2025