Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

পটিয়ায় তালাবদ্ধ ফাঁকা ঘরে চুরি:নগদ টাকা,স্বর্ণালংকার ও মালামালসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:11:46 pm, Sunday, 4 January 2026
  • 165 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

সামাজিক অনুষ্ঠানে গেলে ঘটে চুরির ঘটনা,৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় তালাবদ্ধ একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।পরিবারের সদস্যরা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গেলে অজ্ঞাতনামা চোরেরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জসিম উদ্দিন আহম্মদ (৬১) অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তিনি পটিয়া থানাধীন ১ নম্বর জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাইখাইন এলাকার (ফজু সাদার বাড়ি) বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়,২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে বসতবাড়ির প্রধান দরজায় তালা ঝুলিয়ে যান জসিম উদ্দিন।এরপর ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যবর্তী কোনো এক সময় রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোরেরা বাড়ির দক্ষিণ পাশের ও মাঝামাঝি স্থানে থাকা দুটি ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ ১৫ হাজার টাকা, ভারতের ২০ হাজার রুপি, প্রায় ২ ভরি স্বর্ণালংকার, টিসিবির ৪ লিটার সয়াবিন তেল, ২টি ফ্রাইদান,২টি বেডশিটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায় চোরেরা।

এসবের মোট মূল্য আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। ৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ভাঙা ভেন্টিলেটর ও তছনছ করা ঘরের আলমারি দেখে বিষয়টি বুঝতে পারেন জসিম উদ্দিন।পরে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি পরিদর্শন করে।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্বে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এখন চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবী জানিয়েছেন তারা। এ বিষয়ে পটিয়া থানা পুলিশ জানায় অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে ভিকটিম ক্যান্সার রোগী,ভারতে নিয়মিত চেকআপে যাওয়ার জন্য রেডি করে রাখা ব্যবস্থা পত্রের ফাইলটি ও খোঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান ভুক্তভোগী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার

পটিয়ায় তালাবদ্ধ ফাঁকা ঘরে চুরি:নগদ টাকা,স্বর্ণালংকার ও মালামালসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : 08:11:46 pm, Sunday, 4 January 2026