
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) বিকালে নাসিকের ১১ নম্বর ওয়ার্ডের বরফকল গলি ঘাট সংলগ্ন নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পরে লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

























