Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন খাল পুনঃখনন হলে বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র:- আমির খসরু মাহমুদ চৌধুরী গবেষনাধর্মী প্রকাশনী ‘বরুমতির বাঁকে’র লেখক পাঠক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:05:59 pm, Monday, 19 January 2026
  • 35 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ইং নৌবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়।

টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স (সোয়াডস্) সদস্যরা রাতের অন্ধকারে অভিযান চালিয়ে শামশুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপাড়ার একটি তরমুজ ক্ষেতের ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায়, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে বর্তমানে ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য

নৌবাহিনীর বিশেষ অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট সময় : 08:05:59 pm, Monday, 19 January 2026