Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:22 pm, Wednesday, 22 December 2021
  • 220 বার পড়া হয়েছে

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রবের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগ নেতাদের ছবি ও চেয়ার-টেবিল ভাংচুর করেছে প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের শান্তিরহাট বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিকালে শান্তিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা।

নৌকার প্রার্থী আবদুর রব বলেন, আমি দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনী মাঠে আসার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আলী হায়দার বকশি এবং ঘোড়া প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। গত সোমবার চৌরাস্তা বাজারে আমার নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বকশির লোকজন।
আবদুর রব বলেন, আজ (বুধবার) দুপুরে শান্তিরহাট বাজারে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরমান চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল করায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন। ওই মিছিল থেকে বেশ কয়েকজন হেমলেটধারী যুবক আমার নির্বাচনী প্রধান কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অফিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলা আওয়ামী লীগ নেতাদের ছবি এবং চেয়ার-টেবিল ভাংচুর করে।
তিনি বলেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আলি হায়দার বকশি ও জসিম উদ্দিন দল থেকে বহিষ্কার হয়ে নৌকার অফিসে আগুন ও ভাংচুর করেই ক্ষান্ত হননি, তাদের হামলা থেকে বাদ পড়েনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও।

বিক্ষোভ মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেলসহ দলীয় নেতাকর্মী ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, নৌকা প্রতীক কোন ব্যক্তির নয়, এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার প্রতীক। যারাই নৌকা মার্কার অফিসে হামলা করেছে, তারা আর যাই হোক আওয়ামী লীগের কোন কর্মী হতে পারেনা। আজকে তাদের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও নিরাপদ নয়। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রব জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তার লোকজন দিয়ে নিজের অফিস ভাংচুর করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি সুষ্ঠু নির্বাচন বানচাল করতে পরিকল্পিত এসব ঘটনার ঘটনো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. সাহেদ উদ্দিন বলেন, ওখানে তিন প্রার্থী একে-অপরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন। আজকের বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা।

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

আপডেট সময় : 07:08:22 pm, Wednesday, 22 December 2021