Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:42:05 pm, Wednesday, 30 November 2022
  • 132 বার পড়া হয়েছে

নোয়াখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন দেড় শতাধিক তরুণ তরুণী। চোখের সামনে কাউকে নির্যাতনের শিকার হতে দেখলে চুপ করে না থাকারও শপথ নেন তারা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রচারের অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রান ও একশানএইড বাংলাদেশসহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের আয়োজনে ‘প্রজন্ম সংলাপ’ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ গ্রহণের আয়োজন করা হয়। বুধবার বেলা ১২টার দিকে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংলাপে এনআরডিএস, গান্ধী আশ্রম ট্রাস্ট, বন্ধন, নিজেরা করি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, এইচএসবিও, ধ্রুবতারা, প্রথমআলো বন্ধুসভা নোয়াখালী ও রয়েল ইকোনোমিক্স ক্লাবের তরুণ সদস্যরা সংলাপে অংশ নেয়।
সংলাপের শুরুতে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ নোয়াখালীতে যৌন হয়রানি বিষয়ক একটি জরিপ তুলে ধরেন। নুরুল আলম মাসুদ বলেন, যৌন হয়রানির মতো একটি অপরাধ সংগঠনের পেছনে অন্যতম কারণ হচ্ছে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে না পারা। উত্যক্তকারী পুরুষ যেমন মনে করে এটি কোনো অপরাধ নয়, তেমনি নারীদের আনেকাংশও এই ধরণের অগ্রহণযোগ্য আচরণকে অপরাধ হিসেবে চেনেন না। ফলে অনেক সময় দেখা যায় নারীরা হয়রানি শিকার হবার জন্য নিজেরাই নিজেদেরকে দায়ী করছেন।
নুরুল আলম মাসুদ আরও বলেন, বিগত কয়েক মাসে নোয়াখালী এমন যৌন হয়রানি থেকে শারীরিক আক্রমণ, প্রতিবাদকারীর উপর হামলা, ধর্ষণ এমনকি খুনের মতো ঘটনা ঘটেছে। জরিপে নারীরা অংশগ্রহণ করেছেন। জরিপে অংশগ্রহণকারী নারীদের ৫৭ শতাংশ মনে করেন নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা আশংকাজনক হারে বেড়েছে। প্রায় ১৮ শতাংশ নারীর মতে সহিংসতা একটু বৃদ্ধি পেয়েছে। ১৫ শতাংশ নারী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ৮৭.৫ শতাংশ অংশগ্রহকারী জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতার বিষয়টি গুরুতর এর প্রতিকারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, যৌন হয়রানি বাংলাদেশের বহুল আলোচিত বিষয় এবং উল্লেখযোগ্য সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ অনুযায়ী ইভটিজিং বা যৌন হয়রানি ফৌজদারি বা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোথাও যেন হয়রানির হাত থেকে নারীদের নিস্তার নেই। ফলাফলস্বরূপ নারীদের মধ্যে উত্ত্যক্ত হবার এক ধরণের ভয় কাজ করে যা তাদের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশ, সৃজনশীলতা, সম্ভাবনা ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যৌন হয়রানির শিকার হয়ে অনেক মেয়ে শিক্ষালন থেকে ঝরে পড়ছেন, বাল্যবিয়ের শিকার হচ্ছেন, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন এমনকি আত্মহনন বেড়ে চলেছে। আবার এই ধরণের ঘটনার প্রতিবাদ করলেও হামলার শিকার হচ্ছেন অনেক নারী, বা তাদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী থেকেই মূলত উত্যক্ত করা বা যৌন হয়রানির সূত্রপাত ঘটে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ নানান উদ্যোগ গ্রহণ করেছেন। ঘটনার সংশ্লিষ্ট পুলিশের ফোন নম্বর না থাকলেও জাতীয় ভাবে ৯৯৯ সেবা রয়েছে। নোয়াখালীতে ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশ করছি। মানুষকে বুঝাচ্ছি। কোনো অভিযোগ পেলে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। নারী নির্যাতন কমাতে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সমাজে বিভিন্ন কুসংস্কার রয়েছে, সেগুলোর পরিবর্তন করতে হবে।
সংলাপে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের জাতীয় প্রোগ্রাম অফিসার জেফারসন চাকমা, উন্নয়ন সংস্থা এনআরডিএস এর প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়ান তাহরিম, আফ্রিদা জিননুরাইন উর্বী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, ইউএনএফপিএ এর নোয়াখালীর ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি, ট্রান জেন্ডার অধিকার কর্মী সামসুল ইসলাম পলক, একশনএইডের প্রোগ্রাম অফিসার সাইয়েদা আক্তার, প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

নোয়াখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ

আপডেট সময় : 06:42:05 pm, Wednesday, 30 November 2022