Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

নোয়াখালীতে কারাগারে থেকে বিএনপি নেতা চেয়ারম্যান নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:06:56 pm, Friday, 12 November 2021
  • 221 বার পড়া হয়েছে

নোয়াখালীতে কারাগারে থেকে বিএনপি নেতা চেয়ারম্যান নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো.বাহারুল আলম সুমন কারগারে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত আমানউল্যাপুর ইউনিয়নের পরিষদ নির্বাচনে তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো.বাহারুল আলম ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২হাজার ৮৯১ ভোট। অপরদিকে নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫দিন আগে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এরপর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অনুসারীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এরপর আদালতে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৪ ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে ব্যালোট পেপার ও বেগমগঞ্জ ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ১৪টি ইউনিয়নে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য ( মেম্বার) পদে ৪৯০জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬ জন, বিদ্রোহী প্রার্থী ৪জন ও বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও একটি ইউনিয়নে জাসদ সমর্থিত এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নোয়াখালীতে কারাগারে থেকে বিএনপি নেতা চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় : 11:06:56 pm, Friday, 12 November 2021