Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে তরুণরা:- ডিসি জাহিদ বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

নোয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের ২০ নেতাকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট সময় : 09:55:07 pm, Monday, 20 December 2021
  • 249 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের ২০ নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী কবিরহাটে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সদর উপজেলার এওজবালিয়া, অশ্বদিয়া ও আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় নোয়াখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসাথে আগামি ৩দিনের মধ্যে সংগঠন থেকে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে ৩ কর্মদিবসের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ২০ নেতাকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। এরআগে রোববার রাতে আহবায়ক ও দুই যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত পত্রগুলো ২০ নেতার কাছে পাঠানো হয়।

অব্যাহতি পত্রগুলোতে জানানো হয়, জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে আবদুজ জাহের, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, আন্ডারচর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

অব্যাহতিপত্র প্রাপ্তরা হলেন, এওজবালিয়ায় সদর উপজেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জহির খান, সদস্য জিল্লুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কালা মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরমান হোসেন, সদস্য মো. সাইদ নাঈম, ৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, মেজর মান্নান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সামছুদ্দিন স্বপন, সদস্য আব্দুর রহমান জিহাদী, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নুরুল হুদা, ৭নং ওয়ার্ড সভাপতি সুফি আহমেদ ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ শান্ত।

অশ্বদিয়ায় উপজেলা আ’লীগের সদস্য রুহুল আমিন মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হারাধন পাল।

আন্ডারচর ইউনিয়নে উপজেলা আ’লীগ সদস্য মোখলেসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার বকশী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি জসিম উদ্দিন। নিজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সবাইকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাটইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আরেক বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মিলনকে সোমবার সন্ধ্যায় এক কর্মি সভায় দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ উল্যাহ খান সোহেল।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চা বিক্রেতার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা।

নোয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের ২০ নেতাকে অব্যাহতি

আপডেট সময় : 09:55:07 pm, Monday, 20 December 2021