Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

নোয়াখালীতে আ.লীগের সাবেক এমপির বিরোধীতায়, দুই নৌকার প্রার্থীর ভোট বর্জন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:46:17 am, Tuesday, 21 September 2021
  • 269 বার পড়া হয়েছে

নোয়াখালীতে আ.লীগের সাবেক এমপির বিরোধীতায়, দুই নৌকার প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী প্রতিনিধি।।

ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ না থাকায়, অস্ত্রধারী অবাধ বিচরণ ও হুমকি ধামকির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী সহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী ।

নির্বাচন বর্জনকারী প্রার্থীরা হলো, উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রর্থী (নৌকা) জিয়া আলী মোবারক কল্লোল,১০ নং জাহাজ মারা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) এটিএম সিরাজ উদ্দিন, ৫নং চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস), ৮ নং সোনাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (মোটর সাইকেল) নুরুল ইসলাম মালয়েশিয়া, ১১ নিঝুম দ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) মো.মেহেরাজ উদ্দিন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮-৯টার মধ্যে এসব চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেয়।

ভুক্তভোগী একাধিক চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, এখানে নৌকা প্রতীক পেলে কিছু হবে না। হতে হবে সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়মাীলীগ সভাপতি মোহাম্মদ আলীর আর্শীবাদ পুষ্ট। আরও অভিযোগ রয়েছে, এ উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও মোহাম্মদ আলীর বিরোধীতায় ও তার লেলিয়ে দেওয়া অস্ত্রধারী পেটুয়া বাহিনীর আতংকে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে দুই নৌকা প্রতীকের প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী, তার বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। যারা নাচতে জানেনা তাদের জন্য উঠান বাকা। আমরা চেয়েছি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা যে কোন অবস্থায় চেয়েছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক শান্তিপূর্ণ হোক। এ কালচারটা আমরা ঠিক রাখতে চাই।

হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান,অফিসিয়ালি এটা আমি জানিনা। এ মুহূর্তে এসে ভোট গ্রহণ চলছে। অফিসিয়ালি ভোট বর্জনের কোন সুযোগ দেখিনা। আইনগত কোন বিধান নেই।

অপরদিকে, নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকা, প্রতিপক্ষ প্রার্থীর হুমকির অভিযোগে ভোটের আগের দিন দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন- ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী জিন্নাহ (ডালিম) ও ৬ নম্বর ওয়ার্ডের মো. হানিফ (পাঞ্জাবী)। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ ঘোষণা দেন তারা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নোয়াখালীতে আ.লীগের সাবেক এমপির বিরোধীতায়, দুই নৌকার প্রার্থীর ভোট বর্জন

আপডেট সময় : 12:46:17 am, Tuesday, 21 September 2021