Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:42:58 pm, Monday, 17 February 2025
  • 115 বার পড়া হয়েছে

নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখাল প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

সোমবার -১৭ ফেব্রুয়ারি- দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।

বক্তরা বলেন, ইতোমধ্যে জাগো নিউজ ও খবরের কাগজে নোয়াখালী একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ন নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।

সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানান, নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে গত ২১ জানুয়ারি জাগো নিউজে জাল সনদে ১৫ কোটি টাকার কাজ বাগিয়ে নির্মাণে অনিয়ম এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে ১৫ কোটি টাকার কাজে অনিয়ম শীর্ষক জালিয়াতির সংবাদ প্রকাশ করি। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই অনিয়মে জড়িতরা শ্রমিকদল নেতাকে টাকা দিয়ে হয়রানি করতে পরিকল্পিতভাবে আমাকে ওই মামলায় আসামি করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।

মানববন্ধনে এখন টিভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী পোস্টের প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।

এসময় সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 05:42:58 pm, Monday, 17 February 2025