Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা –

নোবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিংসহ ১০ অভিযোগ শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 04:07:46 pm, Thursday, 13 October 2022
  • 138 বার পড়া হয়েছে

নোবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিংসহ ১০ অভিযোগ শিক্ষার্থীদের

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের প্রধান মিম্মা তাবাস্সুমের বিরুদ্ধে নম্বর টেম্পারিং, মানসিক হেনস্তাসহ ১০টি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার ( অক্টোবর) স্নাতকোত্তর শ্রেণির ২২ জন ভুক্তভোগী শিক্ষার্থী বিজ্ঞান অনুষদের ডিন বরাবর এ অভিযোগ করেন। অভিযোগ পত্রে স্বাক্ষরকারী সবাই পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

লিখিত ওই অভিযোগ পত্রে মোট ১০টি বিষয় উল্লেখ করেন শিক্ষার্থীরা। সেগুলো হলো, ব্যক্তিগত আক্রোশের জেরে শিক্ষার্থীদের নম্বর টেম্পারিং করা, সম্মিলিতভাবে পূর্বঘোষণা দিয়ে পুরো ব্যাচের নম্বর টেম্পারিং করা, বিভাগের অন্য শিক্ষকদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করা, ছোট বিশ্ববিদ্যালয়ে পড় বলে শিক্ষার্থীদের হেয় করা, কথায় কথায় নিজের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা, শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করা, ল্যাব রুমে ক্লাস করার সময় কটু কথা বলে শিক্ষার্থীদের আক্রমণ করা, শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে শিক্ষার্থীদের হেয়প্রতিপন্ন করা, ‘তোমাদের ব্যাচ থেকে কীভাবে টিচার হয়, আমি তা দেখে নেব’ বলে হুমকি দেওয়া এবং কর্মচারীদের ভুল তথ্যে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই শিক্ষার্থীদের হেনস্তা করা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, গত পাঁচ বছর ধরে তারা পরিসংখ্যান বিভাগে অধ্যয়ন করছেন। ২০২১ সালের ৩ মে বর্তমান বিভাগীয় প্রধান হিসেবে মিম্মা তাবাস্সুম এ বিভাগে যোগদান করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের নম্বর টেম্পারিং, মানসিক হেনস্তাসহ নানাভাবে অপদস্থ করে আসছেন। মিম্মা তাবাস্সুম বিভাগীয় প্রধানের দায়িত্ব পাওয়ার আগে কখনো তাদের এমন কোনো হয়রানির শিকার হতে হয়নি। তিনি দায়িত্ব নেওয়ার পরই নানাভাবে হয়রানি শুরু করেন। তার কাছ থেকে কখনোই শিক্ষকসুলভ আচরণ পাননি। তাই বাধ্য হয়ে তারা লিখিত অভিযোগ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগীয় প্রধান মিম্মা তাবাস্সুমকে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, পরিসংখ্যান বিভাগের প্রধান মিম্মা তাবাস্সুমের বিরুদ্ধে তার বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

নোবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিংসহ ১০ অভিযোগ শিক্ষার্থীদের

আপডেট সময় : 04:07:46 pm, Thursday, 13 October 2022