
ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান ও তার কলেজ পুড়ায়া ছেলে জনি মিয়াকে গ্রাম্য বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যে অভিযোগে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওঠেছে।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান গত রবিবার স্বরাস্ট্রমন্ত্রী বরাবরে লিখিত আভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে পুলিশের মহা-পরিদর্শক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে।
অভিযোগে জানা গেছে, সদর উপজেলার সাজিউড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমানের দুইজন আত্মীয়কে বিদেশে পাঠানোর কথা বলে ২০১৮ সালে ৫, ৬০,০০০/- টাকা নেয় একই গ্রামের হাসান ও তার লোকজন। বিদেশ না পাঠানোর পর টাকা ফেরৎ চাইলে তার সাথে বিরোধের সৃষ্টি হয়।
পরে হাবিবুর রহমানের বাড়িতে ও প্রতিবন্ধী স্কুলে ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিয়ে মামলা হয়। মামলার পর থেকে আসামিরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। এরই জের ধরে হাবিবুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে জনি মিয়ার নামে ফেইসবুকে ভূয়া আইডি খুলে আপত্তিকর ট্যাটাস দিয়ে হয়রানীর চেষ্টা করছে প্রতিপক্ষ। যা বিভিন্ন সময় পুলিশী তদন্তে প্রমান হয়।
গত ১ জুলাই এলাকায় ছুরি ঠেকিয়ে ৫০,০০০/- টাকা ছিনতাইয়ের আভিযোগে জনি মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন প্রতিপক্ষের সামছুন্নাহার। দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান মিথ্যে অভিযোগে হয়রনীর হাত থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
























