Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

নেত্রকোনার পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তার নাজেহাল অবস্থা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:00:45 pm, Thursday, 1 July 2021
  • 358 বার পড়া হয়েছে

নেত্রকোনার পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তার নাজেহাল অবস্থা

নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনার পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্টেশন রোড এলাকার রাস্তা সংস্কারের অভাবে যাতায়াতের প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে আছে এলাকার স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় যে রাস্তাটি বিদ্যমান আছে সেটি নিচু হওয়ার কারনে একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তখন এই এলাকার মানুষ বাসা থেকে বের হলে অন্তত হাটু পর্যন্ত পানি দিয়ে বের হতে হয়। এই এলাকার পানি যাওয়ার কোন ড্রেইন না থাকায় পানি জমে থাকে। তাই এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এলাকাবাসী জানায়, এই রাস্তাটি যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে আমাদের বাসা থেকে বের হওয়া সম্ভব হবে না। একটু বৃষ্টি হলে আমাদের বাসার ভিতরে পানি চলে আসে। আমরা পৌরসভার মেয়রের কাছে রাস্ত ও ড্রেন নির্মানের জন্য আনুমানি ১ বছর আগে এলাকাবাসীর সকলে মিলে আবেদন দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কোন কাজ করা হয়নি। এলাকার ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা তপন মিয়া বলেন, আমি বৃদ্ধ মানুষ একটু বৃষ্টি হলে আমি বাসা থেকে বের হতে পারি না। কারন রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে থাকে, কোথায় পা ফেলব গর্তে না রাস্তায় তা দেখা যায় না। তাই আমি ও আমার এলাকার লোকজনের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। ভুক্তভোগী উত্তম চৌধুরী, বিপ্লব সাহা, তপন কুমার হালদার, তপন কুমার চৌধুরী, সুধাংশু সরকার, দিবাকর তালুকদার, তুহিন বিশ্বাস, ডাঃ গোলাম ফারুক, নমিতা রানী সাহা, বাপ্পী কর, কৌশিক কর, রিপন কর, মিল্টন করসহ এলাকার সকলেই বলেন আমরা খুবই সমস্যায় আছি আমাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। একটু বৃষ্টি হলে আমাদের বাসা থেকে বের হওয়া সম্ভব হয় না এবং ঘরের ভিতরে পানি চলে আসে কারন পানি যাওয়ার কোন রাস্তা নাই। তাই আমাদের এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার ও ড্রেইনের ব্যবস্থা করা হউক। এ বিষয়ে নেত্রকোণা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো: শাকিল ঢালীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি নতুন নির্বাচিত হয়েছে। এ বিষয়ে কোন আবেদন আমাদের পৌরসভায় জমা আছে কিনা তা আমি জানিনা। আবেদন পেলে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

নেত্রকোনার পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তার নাজেহাল অবস্থা

আপডেট সময় : 05:00:45 pm, Thursday, 1 July 2021