Dhaka , Sunday, 17 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২ তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: এ্যানি সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয় এখন সময়ের দাবি: মালয়েশিয়ায় গোলাম পরওয়ার চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার :- অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প-শি শীর্ষ সম্মেলন : কার জয়, কার পরাজয় নাকি ড্র? কোরবানির হাটে এবার দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে মর্মান্তিক দুর্ঘটনা: গোসল করতে নেমে দুই মেধাবী ছাত্রের প্রাণহানি আপনিই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন: মিঠুনকে শুভেন্দু ১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি ৭ সতর্কবার্তা- যে কারণে আজ থেকেই নেক আমল করার তাগিদ দিলেন রাসুল (সা.) শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ব্যক্তির চেয়ে দেশ বড়”— শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন:- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

নীলফামারীতে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২০৫ জন ভূমিহীন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:41 pm, Monday, 25 April 2022
  • 191 বার পড়া হয়েছে

নীলফামারীতে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২০৫ জন ভূমিহীন

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারীতে ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২০৫ জন ভূমি ও গৃহহীন পরিবার। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এই তথ্য নিশ্চিত করেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নীলফামারী জেলায় ১ম পর্যায়ে ৬৩৭টি এবং ২য় পর্যায়ে ১২৫০টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ১২০৫টি পরিবারের জন্য ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সদরে ২৬০টি, ডোমারে ৮০টি, ডিমলা ৩২৩টি, জলঢাকায় ২৮০টি, কিশোরগঞ্জে ১৭৭টি ও সৈয়দপুরে ঘর পাচ্ছে ৮৫টি পরিবার। আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশেরমত নীলফামারীতে এসব গৃহহীণকে ঈদ উপহার হিসেবে নতুন ঘর হস্থান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৃহৎ এ কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ষাটোর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খাস জমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করে একক গৃহ নির্মাণ করা হয়েছে। ৩৯৪ বর্গফুটের একক গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২লাখ ৪০ হাজার টাকা। নির্মিত গৃহসমুহে বিদ্যুৎ সংযোগ ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। জীবনে প্রথমবারের মত এসব গৃহহীণরা প্রধানমন্ত্রীর দেওয়া নিজের ঘরে আনন্দের সাথে এবারের ঈদ উদযাপন করতে পারবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোজাম্মেল হক রাসেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের ওপর হামলা, আটক ২

নীলফামারীতে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২০৫ জন ভূমিহীন

আপডেট সময় : 07:32:41 pm, Monday, 25 April 2022