
আমিরুল হক, নীলফামারী।।
নীলফামারীতে বাংলা নববর্ষ ১৪২৯ খ্রিস্টাব্দ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন -জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজারুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
জেসমিন নাহার, ডেপুটি কালেক্টরেট নেজারত মোঃ রমিজ আলম, সহকারী কমিশনার, নাহিদুল হক, সার্কেল এডজুটেন্ট জোসনা বেগম, চেম্বার অব কমার্স সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম ডাবলু প্রমূখ।






























