Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

নির্বাচন শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা কক্সবাজারের পুলিশ সুপারের

  • Reporter Name
  • আপডেট সময় : 01:03:03 pm, Tuesday, 6 January 2026
  • 58 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণঅভ্যুত্থানকালীন লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৬) কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আযাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সদস্য শামসুল হক শারেক, নুরুল ইসলাম হেলালী, আবু ছিদ্দিক ওসমানী, আনসার হোসেন, মুরশেদুর রহমান খোকন, হাসানুর রশীদ, মোয়াজ্জেম হোসাইন সাকিল ও মো. হাশিম।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাদক কারবার, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান অগ্রগতির অভাবের কথা তুলে ধরেন তারা। একই সঙ্গে গণঅভ্যুত্থানের সময় সারা দেশে লুট হওয়া পুলিশের প্রায় ১৮ শতাধিক অস্ত্রের এখনো উদ্ধার না হওয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সাংবাদিকরা।

এ সময় পুলিশ সুপার এ এম এম সাজেদুর রহমান বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এ ধরনের সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নির্বাচন শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা কক্সবাজারের পুলিশ সুপারের

আপডেট সময় : 01:03:03 pm, Tuesday, 6 January 2026