Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

নির্বাচনী দায়িত্বপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় করনীয় সংক্রান্তে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:39:19 pm, Monday, 8 December 2025
  • 120 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণকে নিয়ে রবিবার এক বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শুরুতেই পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন নতুন যোগদানকারী সকল অফিসার ইনচার্জকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।

পুলিশ সুপার বক্তৃতার এক পর্যায়ে বলেন “জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, জনবিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানকে আরও গতিশীল করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা, এটি সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন “প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করতে হবে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।”

সভায় পুলিশ সুপার আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে সকল অফিসার ইনচার্জকে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন “সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্ট করে এমন যে কোনো অপচেষ্টা আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি সব ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।” বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্যে নির্দেশ প্রদান করা হয়।

সভায় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সদ্য যোগদানকৃত সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। তাঁরা জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে পুলিশ সুপার দিকনির্দেশনাকে স্বাগত জানান।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় নবাগত অফিসার ইনচার্জগণের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন “আপনারা প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি সেবাকেন্দ্রে পরিণত করবেন এটাই জেলা পুলিশের প্রত্যাশা। জনগণের জন্য কাজ করুন, তারা আপনাদের সম্মান দেবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্বপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় করনীয় সংক্রান্তে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনা

আপডেট সময় : 01:39:19 pm, Monday, 8 December 2025