Dhaka , Wednesday, 25 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ বাকলিয়ার অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইনে বিএনপি সভাপতির হারাতে হলো পদ নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলারপ্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে: এমপি দিপু ভুঁইয়া এতিম ও পথশিশুদের মাঝে চবি রিপোর্টার্স ফোরামের ইফতার বিতরণ ফতুল্লায় ভুল চিকিৎসার অভিযোগে ব্যক্তির মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জালকুড়িতে ট্রাক-মাইক্রোর সংঘর্ষ, আহত ২ পাঁচবিবি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কঠোর বার্তা: মাদক-জুয়া দমনে জোরালো অভিযান পাঁচবিবিতে অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু হিলি স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সিসিটিভি, চেকপোস্ট, সাদা পোশাকে নজরদারি—ডিএমপির সমন্বিত পরিকল্পনা লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপির ৬ জন এবং আওয়ামীলীগের ৮ জন জয়ী লক্ষ্মীপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার দেশ গড়তে সরকারকে সময় দিন: গুজব ও প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে ১ ব্যক্তি আটক ধনীর দুলালের বেপরোয়া বিচরণ : সড়কে যুবককে ধরে শারীরিক নাজেহাল বিএনপি সব সময় বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে: ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের হালিশহরে দগ্ধদের শয্যাপাশে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; সাংবাদিকদের জানালেন সুচিকিৎসা নিশ্চিতের কথা

নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:36:55 pm, Wednesday, 25 February 2026
  • 4 বার পড়া হয়েছে

ইয়াসিন ইসলাম আপন,

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের সাত দিন পর হাছমা বেগম (৩৯) নামে এক প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত হাছমা বেগম দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে। তিনি অবিবাহিত ও বাকপ্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি থেকে হাছমা বেগম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ওই দিনই তার পরিবারের পক্ষ থেকে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধকতার কারণে তিনি ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : 12:36:55 pm, Wednesday, 25 February 2026