Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আমাদের আরো সচেতন হতে হবে- তথ্য ও সম্প্রচার সচিব

  • Reporter Name
  • আপডেট সময় : 01:50:34 pm, Friday, 24 January 2025
  • 97 বার পড়া হয়েছে

নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আমাদের আরো সচেতন হতে হবে- তথ্য ও সম্প্রচার সচিব

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ হলো নারী ও শিশু। সমাজকে এগিয়ে নিতে হলে নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আমাদের আরো সচেতন হতে হবে।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা শহীদ এম. আবদুল আলী মঞ্চে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ❝শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম❞ প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ ও বহিরাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব-শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, প্রকল্পের উপপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ- বিটিভি’র জেনারেল ম্যানেজার নুরুল আজম-শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মাহবুবা ফেরদৌস বক্তৃতা করেন। এসময় রাঙ্গামাটি জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী-শিশু-কিশোর-কিশোরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের মূল বিষয় হলো নিরাপদ মাতৃত্ব ও মাতৃদুগ্ধ পান- মা ও শিশু মৃত্যুহার হ্রাস- গর্ভধারী মায়ের যত্ন- পুষ্টিসমৃদ্ধ খাবার- বাল্য-বিবাহ রোধ, শিশুর অধিকার নিশ্চিত- নারীর ক্ষমতায়ন- শিশুশ্রম নিষিদ্ধকরণ- কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় জনগণকে সচেতন করা।

তথ্য সচিব বলেন, নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। নারীরা এখনো সমাজে অবহেলিত। নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে জীবন অতিবাহিত করে। এ বঞ্চনা থেকে মুক্ত করতে হলে নারীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। হাতের কাজে দক্ষ করার পাশাপাশি নিজে সিদ্ধান্ত নিতে জানতে হবে। সমাজ বদলানোতে নারীদের এগিয়ে আসতে হবে। সেজন্য আমাদের এ প্রকল্প কাজ করে যাচ্ছে।

সচিব আরো বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীদের স্কুল কলেজে পাঠাতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগে। তাদের সন্তানকে সুরক্ষা দেয়ার পাশাপাশি সচেতন করার দায়িত্ব আমাদের সকলের। শিশুর অধিকার নিশ্চিত ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। পাহাড়ি ভাইবোনদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।

আলোচনা সভা শেষে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আমাদের আরো সচেতন হতে হবে- তথ্য ও সম্প্রচার সচিব

আপডেট সময় : 01:50:34 pm, Friday, 24 January 2025