Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

নারী উন্নয়নের জন্য আ.লীগ সরকার যত কাজ করেছে অন্য কোন সরকার করেনি- তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:17:17 am, Friday, 5 November 2021
  • 395 বার পড়া হয়েছে

নারী উন্নয়নের জন্য আ.লীগ সরকার যত কাজ করেছে অন্য কোন সরকার করেনি- তথ্যমন্ত্রী

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। জনগণের ক্ষমতায়ন যদি করতে হয় নারীর ক্ষমতায়ন প্রয়োজন। সেজন্য আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে।

তিনি বলেন, নারী উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে অন্যকোন সরকার এই কাজ করেনি। বাংলাদেশে আরো নেত্রী আছে, তারা নারী উন্নয়নের জন্য কিছুই করেনি। নারীর উন্নয়নের জন্য বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোন কাজ করেনি। উনারা শুধু নিজের উন্নয়নের জন্য করেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পলাশী মুৎসুদ্দির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিলুফার আকতারের সঞ্চালনায় সম্মেলনে রাঙ্গুনিয়া পৗরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খাঁন এমপি। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ, প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক বাসন্তি প্রভা পালিত।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেভাবে নারী উন্নয়ন হয়েছে এটি পৃথিবীর সামনে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়। আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ ভাবেনি একজন মহিলা ডিসি-এসপি হবেন। কিন্তু আজকে বাংলাদেশের অনেক গুলো ইউএনও হচ্ছে নারী, অনেক জেলার ডিসিও নারী। এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর যে ক্ষমতায়ন হয়েছে এটি অভাবনীয়।

তিনি বলেন, প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন শুরু হয়েছিল ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা যখন জনগণের রায়ে প্রথম সরকারের দায়িত্বভার নিয়েছিলেন। আমাদের নেত্রী হাইকোর্টের জজ নিয়োগ দিয়েছিলেন নারী, হাইকোর্টের আপীল বিভাগের জজও নিয়োগ দেন নারীকে। এখন অনেক মন্ত্রণালয়ের নারী সচিব দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু সরকারি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নয়, গ্রামে গঞ্জে সবখানে নারীর ক্ষমতায়ন হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে এক তৃতীয়াংশ নারী সদস্য নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা করেছেন। সন্তান জন্মের পর আগে অভিভাবকের জায়গায় শুধু পিতার নাম লেখা হতো, এখন মায়ের নামও লেখা হয়। বাংলাদেশের নারীরা কখনো দাবি দেননি স্বামী পরিত্যক্ত ভাতা দেয়ার জন্য। কিন্তু তিনি স্বামী পরিত্যক্ত ভাতা চালু করেছেন। ইউরোপেও স্বামী পরিত্যক্ত ভাতা নাই। মাতৃত্বকালীন ভাতাসহ নারী উন্নয়নে যেসব ভাতা চালু করেছেন তা পৃথিবীর জন্য উদাহরণ।

তিনি বলেন, ছেলেমেয়েরা স্কুলে গেলে মোবাইল ফোনে মায়ের কাছে উপবৃত্তির টাকা চলে যাচ্ছে। নারীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের যেই অবদান সেটি ভোটের সময়ও নারীদের মনে রাখতে হবে। এদেশের নারী সমাজ যাতে ভোট আসলে নৌকা প্রতিক ভুলে না যাই সেজন্য গ্রামেগঞ্জে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জহির আহমেদ চৌধুরী, মেয়র শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, আকতার হোসেন খাঁন, উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আকতার প্রমুখ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নারী উন্নয়নের জন্য আ.লীগ সরকার যত কাজ করেছে অন্য কোন সরকার করেনি- তথ্যমন্ত্রী

আপডেট সময় : 12:17:17 am, Friday, 5 November 2021