
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব ধর্মগঞ্জ ঢালিপাড়া বাজারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৯ নভেম্বর বুধবার ভোর রাতে ডাঃ জুয়েল-এর মালিকানাধীন কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা ও পাগলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিমের নেতৃত্বে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানাটির আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগুনের উৎস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা না গেলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

























