Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

নরসিংদীর আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 09:11:29 pm, Friday, 7 February 2025
  • 114 বার পড়া হয়েছে

নরসিংদীর আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

অরবিন্দ রায়, সিনিয়র স্টাফ রিপোর্টার

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে ছাএলীগের নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দিলে বৈষম্য বিরোধী ছাএ জনতা  আদালতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করে।
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতা কর্মীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে এই আদেশ দেয়া হয়।

সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের কোর্ট হাজতে রাখা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতে আদালত পাড়ায় উত্তেজনা পূর্ণ পরিবেশ তৈরি হয়।  ছাত্রলীগ আদালত চত্বরে জয় বাংলা ও শেখ হাসিনা ফিরবে শ্লোগান দেওয়ায় ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে। তারা স্বৈরাচার শেখ হাসিনা ও ছাত্র লীগের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।  আদালতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও নরসিংদী আইনজীবী সমিতির ভবনে থাকা সাবেক শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মুরালে ভাংচুর করে।

পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুলিশি ও ডিবি পাহাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। পরে পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে পূনরায কোর্ট হাজতে নেয়ার সময় পুলিশি বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্রদের আক্রমণের শিকার হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় নরসিংদী আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড আবদুল বাছেদ ভূইয়ার নেতৃত্বে আদালতের এপিপি এ্যাড মিজানুর রহমান সরকার, এ্যাড. মাজেদুল হক রুবেল, এ্যাড. খন্দকার মেহেদী হাসান,এ্যাড. আবদুল কাদের ভূইয়া টিটু, এ্যাড. জাহিদ হাসান ভূইয়া ও জহিরুল হক জুয়েলসহ আইনজীবীরা রিমান্ড শুনানিতে অংশগ্রহণ করে।
নরসিংদী আদালতের এপিপি এ্যাড. খন্দকার মেহেদী হাসান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। আমরা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

নরসিংদীর আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

আপডেট সময় : 09:11:29 pm, Friday, 7 February 2025