Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:03:08 am, Saturday, 16 September 2023
  • 218 বার পড়া হয়েছে

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন।।

মোঃ রুবেল খান

মোংলা বাগেরহাট।।

কয়লা, গ্যাস, বা হাইড্রোজেন নয়; নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। এলএনজি টার্মিনাল ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করো। সূর্য যেহেতু জ্বালানি দেয়; তাই তেল আমদানির কোন প্রয়োজন নেই। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করো। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলির কাছে ঋণ নয়, আমরা ক্ষতিপূরণ চাই।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে মোংলার চিলা বাজার এলাকার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচি পালনকালে সমাবেশে বক্তারা একথা বলেন। জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে এ জলবায়ু অবরোধ এবং অবস্থান কর্মসুচি পালিত হয়।

শুক্রবার সকাল ১০টায় জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, তন্বী মন্ডল প্রমূখ।

জলবায়ু অবরোধ কর্মসুচিতে বক্তারা আরো বলেন জলবায়ু সংকটের জন্য আমরা দায়ী না। অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন আজ অনিবার্য হিসেবে দেখা দিয়েছে। জীবাশ্ম জ্বালানি ক্লিন এনার্জি না। তাই জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ করতে হবে। জলবায়ু অবরোধ কর্মসুচিতে বক্তারা আরো বলেন দেশের সকল জনগনের জন্য সুলভ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং উন্নয়ন বাংলাদেশের সংবিধানের মূলনীতির অংশ ( ১৮ এর ’ক’ অনুচ্ছেদ )। প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারি দেশ হিসেবে বাংলাদেশ গ্রীণহাইজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। যা টেকসই উন্নয়ন অভীষ্ট ৭ ও ১৩ অর্জনের পূর্বশর্ত। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশগত ন্যায় বিচার। বক্তারা বিশ্ব নেতৃবৃন্দকে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার এবং কার্বন নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করার আহ্বান জানান। জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচিতে শতাধিক জলবায়ু উদ্বাস্তু এবং ঝুঁকিপূর্ণ মানুষ অংশগ্রহণ করেন। জলবায়ু অবরোধ এবং অবস্থান কর্মসুচি ছাড়াও শুক্রবার বিকেলে মোংলার খাসেরডাঙ্গা গার্লস স্কুল মাঠে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং ব্রতীর আয়োজনে জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে গ্রাম বাংলার জনপ্রিয় লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এসময় অন্তত তিন সহস্রাধিক জলবায়ু ক্ষতিগ্রস্থ মানুষ লাঠিখেলা উপভোগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন।।

আপডেট সময় : 09:03:08 am, Saturday, 16 September 2023