
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের -কউক- চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ সালাহউদ্দিন।
বোধবার -১২ ফেব্রুয়ারি- দুপুরে জনপ্রাশসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম-স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের -কউক- চেয়ারম্যান হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব) মোহাম্মদ সালাউদ্দীনকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন থেকে আরও জানা যায়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫ অনুযায়ী পি.আর.এল. ভোগরত জনাব মোহাম্মদ সালাউদ্দীন -পরিচিতি নম্বর: ৫৭৮৪ -কে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০৩ -তিন- বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ আছেন।
নতুন চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীন কক্সবাজারের বাসিন্দা।

























