Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

নগরীতে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে উদ্বোধন, প্রথম টোল পরিশোধ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:01:21 pm, Friday, 3 January 2025
  • 151 বার পড়া হয়েছে

নগরীতে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে উদ্বোধন, প্রথম টোল পরিশোধ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।।

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।

চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সকালে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এক্সপ্রেসেওয়েতে প্রথম টোল পরিশোধ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ -সিডিএ- ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর আগে তিনটি উড়ালসড়ক নির্মাণ করলেও এগুলো থেকে কোনো টোল আদায় করত না সংস্থাটি। তবে এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় করছে।

আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় প্রায় দেড় হাজার গাড়ি চলাচল করেছে। এ সময় টোল আদায় করা হয় প্রায় ৯০ হাজার টাকা। সিডিএর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়েতে আপাতত পতেঙ্গা প্রান্তে টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ের জন্য চারটি বুথ রয়েছে। শুরুতে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর সরাসরি তত্ত্বাবধানে টোল আদায় করা হচ্ছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করবে সিডিএ।

২০২৩ সালের ১৪ নভেম্বর নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধন হলেও তখন গাড়ি চলাচল শুরু হয়নি। গত বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে গাড়ি চলাচল শুরু হয়।

ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্ধারণ করা টোলের হার পরিবর্তন করে গত বছরের ৩ নভেম্বর নতুন প্রস্তাব পাঠায় সিডিএ। ২৭ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় টোলের হার চূড়ান্ত করে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রেইলর ওঠানামার সুযোগ রাখা হয়নি।

চূড়ান্ত হওয়া টোলের হার অনুযায়ী- সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হবে ৩০ টাকা। কার–জাতীয় গাড়িকে দিতে হবে ৮০ টাকা। জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার ১০০ টাকা। পিকআপ থেকে নেওয়া হবে ১৫০ টাকা। মিনিবাস ও ট্রাক- চার চাকা- থেকে ২০০ টাকা করে, বাস থেকে ২৮০ টাকা নেওয়া হবে। ট্রাকের -৬ চাকা- জন্য ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য ৪৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

২০১৭ সালে অনুমোদিত হওয়া এ প্রকল্পের কাজ সাড়ে সাত বছরেও পুরোপুরি শেষ করতে পারেনি সিডিএ। এখন পর্যন্ত শুধু এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। নগরের বিভিন্ন এলাকা থেকে ওঠানামার জন্য ১৫টি র‍্যাম্প নির্মাণ করার কথা। তবে সরকার পরিবর্তনের পর ছয়টি র‍্যাম্প বাদ দেওয়া হয়েছে। বাকি ৯টির মধ্যে একটির কাজ শেষ হয়েছে। অন্য আটটির কাজ চলমান। এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা।

ব্যবহারকারীরা এখন নগরের পতেঙ্গা প্রান্তে ওঠানামা করতে পারবেন। আর নগরের লালখান বাজারে নামার সুযোগ রয়েছে। এ ছাড়া লালখান বাজার থেকে ওঠার সুযোগ রাখা হয়নি। তাই গাড়িচালকদের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের শুলকবহর ও ২ নম্বর গেটের বেবি সুপারমার্কেট প্রান্ত ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে যেতে হবে।
ইসমাইল ইমন চট্টগ্রাম 
০১৮১০২৮৪১৯২

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

নগরীতে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে উদ্বোধন, প্রথম টোল পরিশোধ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।।

আপডেট সময় : 02:01:21 pm, Friday, 3 January 2025