Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধান চাষে সময় ও শ্রম সাশ্রয়ে হাটহাজারীতে ব্রি স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:10:47 pm, Saturday, 27 December 2025
  • 70 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আসন্ন বোরো ২০২৫–২৬ মৌসুমকে সামনে রেখে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামের আলী সিকদার পাড়ায় কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে ব্রি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র ব্যবহার করে সম ঘনত্বে ট্রেতে ধানের বীজ বপন করা হয়। এসব ট্রেতে উৎপাদিত চারা পরবর্তী ধাপে ব্রি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে স্থানীয় কৃষকদের প্রায় ১৫ বিঘা জমিতে রোপণ করা হবে। এতে ধান রোপণে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন। এছাড়া হাটহাজারী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ জহিরুল ইসলাম ও নুরুল আবসারসহ প্রযুক্তি গ্রামের বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন বলেন, আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদ ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য। প্রযুক্তি গ্রামে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার জনপ্রিয় করে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

ধান চাষে সময় ও শ্রম সাশ্রয়ে হাটহাজারীতে ব্রি স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের উদ্যোগ

আপডেট সময় : 04:10:47 pm, Saturday, 27 December 2025