Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 01:31:01 pm, Thursday, 11 December 2025
  • 137 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন,

চট্টগ্রাম -৫ হাটহাজারী – বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল পত্নী বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী মিসেস ন‌ওশীন আরজান হেলাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার মীর হেলাল জয়লাভ করলে চট্টগ্রাম -৫ আসনের মধ্যবর্তী স্থানে হাটহাজারী – বায়েজিদের নারী ও শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে।
তিনি গতকাল বুধবার সন্ধ্যায় ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড খীল্লাপাড়া চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে স্থানীয় মহিলা দল এই সমাবেশের আয়োজন করেন।
মিসেস হেলাল বলেন, এদেশের নারী সমাজের উন্নয়নে বেগম খালেদা জিয়া সরকারের ব্যাপক অবদান আছে। কন্যা শিশুদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করণ, কারিগরি শিক্ষা ব্যবস্থা, নারীদের জন্য পৃথক পলিটেকনিক্যাল তৈরি, পোষাক খাতের ব্যাপক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ, নারী উদ্যোক্তা সৃষ্টি, পুলিশ,আনসার, নৌবাহিনী, বিমানবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য চ্যালেঞ্জিং পেশায় নারীদের অন্তর্ভুক্তি, প্রশাসন ও শিক্ষা ক্যাডার সহ বিভিন্ন সেক্টরে নারীর কর্মসংস্থান, জাতিসংঘ মিশনে নারী সৈনিকদের পদায়ন, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করেছেন।
তিনি আগামী নির্বাচনে মীর হেলালকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, এদেশের নারী সমাজের প্রথম পছন্দ ধানের শীষ। তাই তারা তাদের ভোটের আস্থা ধানের শীষেই রাখবে বলে মিসেস হেলাল দৃঢ় আশা করে বলেন, কেউ কেউ নারীদের বেহেশতের টিকেট দেওয়ার কথা বলে বিভ্রান্ত করতে চাইলেও এ এলাকার সচেতন নারী সমাজ কোন গোষ্ঠীর অপপ্রচারের তাদের বিবেক হারাবে না।
উক্ত সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান এবং সবার দোয়া কামনা করেন।

হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, চবি ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম (কে আলম), ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব গাজী ইউসুফ, সাধারণ সম্পাদক শাহাজাহান মঞ্জু, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলি ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি নুরী মাহফুজ, ১নং দক্ষিণ পাহাড়তলী উপজেলা মহিলা দলের সভাপতি তাহেরা বেগম, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, সিনিয়র সহ-সভাপতি লাকী আক্তার, শিরীন আক্তার, উপজেলা সাংগঠনিক সম্পাদক আঁখি আকতার, প্রচার সম্পাদক জোছনা আকতার, সেলি, পারুল, মনোয়ারা, বাসু আকতার, যুবদল নেতা জাবেদ, রুবেল, গাজী টিটু, গাজী সুমন, মোঃ ইলিয়াস, ছাত্রদল নেতা রবিন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

ধানের শীষ‌ প্রতীক‌ই এদেশের নারীদের প্রথম পছন্দ:- নওশীন আরজান হেলাল

আপডেট সময় : 01:31:01 pm, Thursday, 11 December 2025