
আহম্মেদ আল ইভান স্টাফ রিপোর্টার
ধর্ষণ মামলার আসামী সজীব -৩৫- র্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। গত ১০-০২-২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘাটিকার সময় ভিকটিম -১৩- এর বরগুনা সদর থানাধীন কালির তবক এলাকায় পুকুর থেকে হাত-মুখ ধুয়ে বাড়ীতে আসার পথে আসামী মো: সজিব -৩৫- ভিকটিমকে জোরপূর্বক মুখ চেপে ধরে বাগান বাড়িতে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিম -১৩- এর মামা বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২-০৩-২০২৫ তারিখ রাত অনুমান ০০.১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরগুনা সদর থানার মামলা নং-২৩, তারিখ- ২০-০২-২০২৫, ধারা- ৯-১- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ -সংশোধনী ২০০৩- এর ধর্ষণে জড়িত এজাহার নামীয় পলাতক আসামী মো: সজিব -৩৫- পিতা- মনু ফিটার, সাং- কালির তবক, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা‘কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

























