Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ধর্মপাশায় মুক্তিযোদ্ধার দুই স্ত্রীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:29:14 pm, Wednesday, 5 October 2022
  • 173 বার পড়া হয়েছে

ধর্মপাশায় মুক্তিযোদ্ধার দুই স্ত্রীর সংবাদ সম্মেলন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।

সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের দুই স্ত্রীর বসত বাড়িতে হামলা ও লুট-পাটের ঘটনা ঘটেছে বলে প্রথম স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে অভিযোগ।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের দ্বিতীয় স্ত্রী সাজেদা বেগম ও তৃতীয় স্ত্রী আয়শা বেগম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূর হোসেন ৩ স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েকে রেখে চলতি বছরের ৮ জুলাই মৃত্যু বরন করেন।
তবে তিনি জীবিত থাকাবস্থায়েই তাঁর বাড়ি-ঘরসহ সকল সম্পত্তি সমানভাবে ভাগবাটোয়ারা করে স্ত্রী সন্তানদেরকে দিয়ে যান। কিন্তু তাঁর প্রথম স্ত্রীর ৪ ছেলে তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা তার বাবা জীবিত থাকা কালীন সময় থেকেই তারা তার বাবাসহ আমাদের সন্তানদেরকেও অত্যাচার নির্যাতন করে আসছিল। আর তখন তাদের নামে থানায় একাধিক অভিযোগও করা হয়েছিল। তাঁরা আরো বলেন, আমার স্বামীর মৃত্যুর পর বড় সতীনের পুত্ররা আমাদের উপর আবারও লাগাতার হুমকিসহ নানানভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। এমনকি তারা আমাদের বাড়ি- ঘর দখল করে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। দ্বিতীয় স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার একমাত্র ছেলে উদয় হাসান সে পুলিশের কনেস্টেবল হিসেবে সিলেটে কর্মরত আছে। সে তার বাবার মৃত্যুর পর থেকে তার সৎ ভাইদের হুমকির ভয়ে বাড়িতে আসতে সাহস পায়না। পরে এসব বিষয়ে চলতি বছরের ৩ আগষ্ট আমরা তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমাদের এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের বিরুদ্ধে আমাদের বাড়ি-ঘর যাতে দখল না করতে পারে, সেজন্য ১৪৪ ধারা জারি করেন। কিন্তু তারা আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩ অক্টোবর সন্ধ্যায় আমার বড় সতীনের ৩ সন্তান সোহাগ, রাকিবুল ও সোহেলের নেতৃত্বে ৭-৮ জন লোক আমাদের বাড়িতে ঢুকে প্রথমেই তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বসত ঘরে ঢুকে ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি বলেন, আমরা তাদের ভয়ে সন্তানদেরকে নিয়ে চরম আতংকে রয়েছি। তাই আজ আমরা এই সাংবাদিক সম্মেলণের মাধ্যমে তাদের অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে অভিযুক্ত সোহাগ মিয়া বলেন, বাবার রেখে যাওয়া সকল সম্পত্তি ও জিনিস পত্রই সকল সন্তানের জন্যই সমান অধিকার রয়েছে। তবে তারা আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে যেসব মিথ্যা অভিযোগ করছেন, সেসব বিষয় সত্য না মিথ্যা তা আমাদের বাড়িতে এসে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করলেই জানতে পারবেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, বিষয়টি শিঘ্রই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

ধর্মপাশায় মুক্তিযোদ্ধার দুই স্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : 07:29:14 pm, Wednesday, 5 October 2022