Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

দ্বীপ কন্যা কুতুবদিয়ায় পর্যটনের নতুন দিগন্ত উদ্বোধন হলো লাইটহাউস সি-বীচ—অপার সম্ভাবনায় আশাবাদী স্থানীয়রা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:49:49 pm, Saturday, 13 December 2025
  • 122 বার পড়া হয়েছে

শওকত আলম , কক্সবাজার:

দ্বীপ কন্যা কুতুবদিয়ার পশ্চিম পাশে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ বালিয়াড়ি সৈকত থাকা সত্ত্বেও এতদিন পর্যটন বিকাশে ছিল না কার্যকর কোনো উদ্যোগ। গড়ে ওঠেনি পরিকল্পিত ও সুস্থ বিনোদন কেন্দ্র। অবশেষে সেই শূন্যতা পূরণে এগিয়ে এলো দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ। তাদের উদ্যোগে বিখ্যাত বাতিঘরের পাশে চালু করা হলো মিনি পর্যটন স্পট—লাইটহাউস সি-বীচ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ধুরুং বাতিঘর পয়েন্টে উৎসবমুখর পরিবেশে এই পর্যটন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, “আজ থেকে কুতুবদিয়ায় অপার সম্ভাবনাময় পর্যটনের যাত্রা শুরু হলো। স্থানীয় জনগণের সহযোগিতা পেলে এই লাইটহাউস সি-বীচ দ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান উদ্যোক্তা দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “প্রকৃতির অপরূপ দানে ভরপুর কুতুবদিয়া এক সম্ভাবনার দ্বীপ। এই সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়াস আমরা শুরু করেছি। প্রশাসন ও জনগণ সম্মিলিতভাবে এগিয়ে এলে এখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। একদিন ভ্রমণপিপাসুরা সেন্টমার্টিনের পরিবর্তে সাগর কন্যা কুতুবদিয়াকেই বেছে নেবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক, উপজেলা প্রকৌশলী আবুসউদ্দিন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফরহাদ মিয়া।

উদ্বোধনের দিনই হাজার হাজার পর্যটক ও স্থানীয় মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লাইটহাউস সি-বীচ এলাকা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে বেড়াতে আসা আবদুল হামিদ (২৩) বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বোধনের খবর পেয়ে আমরা ১০ জন এখানে এসেছি। এসে খুব ভালো লাগছে। কক্সবাজার বা সেন্টমার্টিনের মতোই, বরং তার চেয়েও সুন্দর কুতুবদিয়ার সমুদ্র সৈকত।”

রাত পর্যন্ত চলা উদ্বোধনী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে উদীয়মান শিল্পী আবরার শাহীনসহ একঝাঁক শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়দের মতে, লাইটহাউস সি-বীচ চালুর মাধ্যমে কুতুবদিয়া পর্যটন মানচিত্রে নতুনভাবে পরিচিত হবে এবং দ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বীপ কন্যা কুতুবদিয়ায় পর্যটনের নতুন দিগন্ত উদ্বোধন হলো লাইটহাউস সি-বীচ—অপার সম্ভাবনায় আশাবাদী স্থানীয়রা

আপডেট সময় : 06:49:49 pm, Saturday, 13 December 2025