মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, প্রতিনিধি
রমজানের শিক্ষাকে ধারণ করে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী মেখল ইউনিয়ন শাখা আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী বলেছেন, দেড় হাজার শহীদ ও প্রায় সাড়ে চার হাজার পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আওয়ামী জাহেলিয়াত মুক্ত করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর নতুন বাংলাদেশ যদি আলকোরআনের বাংলাদেশ না হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেঈনসাফ হবে। তিনি বলেন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল ইসলামী দল মতকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে জাতির মুক্তির আকাংখিত আদর্শ ও কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার।
বুধবার-১৯ মার্চ- হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী।
ইছাপুর ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সেক্রেটারী এমএ বাশার,হাটহাজারী পৌরসভা জামায়াতের আমীর মাহমুদুল করিম,উপজেলা ওলামা বিভাগীয় সভাপতি মাওলামা হাবিব উল্লাহ ইদ্রীস,গড়দুয়ারা ইউনিয়ন সহসভাপতি ব্যাংকার নুরুল কবির চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। মাহফিলে সূরের মোর্চনায় ইসলামী সঙ্গীত গেয়ে সকলকে অভিভূত করে দুর্ণিবারের শিশু শিল্পি আবু নোসাইব মোঃ আকিব।

























