
কক্সবাজার অফিস:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার মকতুল হোছন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২৮ অক্টোবর রাত ১ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন।
তিনি দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক হামিদ উল্লাহর পিতা ও কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌয়াজ্জিমের দ্বীপ গ্রামের মরহুম বদরুজ্জামানের বড় পুত্র।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

























