
ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতা পুরস্কার পাওয়ায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামাকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। বৃহস্পতিবার ২৭ -জুন- দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান জনপ্রতিনিধিরা। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক- পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু- সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী- দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
এর আগে -২৬ জুন- বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতায় সম্মাননা প্রদান করা হয়।

























