Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২ দুর্গাপুরে সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে:- ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন

দেড় যুগেও  সংস্কার হয়নি রামগঞ্জের  কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:07:09 am, Sunday, 17 November 2024
  • 118 বার পড়া হয়েছে

দেড় যুগেও  সংস্কার হয়নি রামগঞ্জের  কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
দীর্ঘ দেড় যুগেও সংস্কার হয়নি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার হতে কচুয়া বাজার সড়ক । নামকাওয়াস্তে স্থানীয়ভাবে গর্ত ভরাটের জন্য কয়েকবার সরকারি বরাদ্ধ দেয়া হলেও কাজ না করেই লুটেপুটে খেয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ফলে সড়কটি আজ জীর্ণদশায় পরিনত হয়েছে। আগষ্টের বন্যায় সড়কের দুই পাশে মাটি সরে গিয়ে তা এখন স্থানীয়দের চলাচলের সম্পূর্ণ অনুপযোগি। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাসহ প্রতিদিন চলাচলকারী স্থানীয় লোকজন রয়েছেন চরম বিপাকে।
স্থানীয় এলাকাবাসী জানান, রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার থেকে কচুয়া সড়কটি কাগজে কলমে পিচঢালাই পাকা হলেও বর্তমানে পিচঢালাইয়ের লেশমাত্র খুঁজে পাওয়া দুস্কর। 
কোথাও দেবে গিয়ে কোথাও ভেঙ্গে আবার কোথাও খালের সাথে একাকার হয়ে গেছে। তিন কিলোমিটার দৈর্ঘ্য সড়কটির উপর নির্ভর পশ্চিম শোশালিয়া- আলীপুর- বক্তারপুর- দরবেশপুর- পূর্ব শোশালিয়া- কচুয়া- সমিতির বাজার- করপাড়া- সাহাপুর- আটঘর সহ ১২টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। এ এলাকার জনগনের কাছে সড়কটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। 
রোববার সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়- সমিতির বাজার-কচুয়া সড়কটির জীর্ণদশা । একাধিক সূত্র মতে ২০০৪ইং সনে সড়কটির মেরামত কাজ হয়েছিলো। ওই সংস্কারের ২- ৩ বছর না পেরুতেই সড়কটিতে দেখা দেয় ফাটল। প্রাথমিক পর্যায়ে তদারকি না করায় বর্তমান সড়কটি দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুরূহ হয়ে পড়েছে।
স্থানীয় আবু তাহের- হারুনুর রশিদ- মোতালেব-পারভেজসহ অনেকেই জানান- সামান্য বৃষ্টি হলেই কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কটি। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই। বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনা। মুমুর্ষ রোগী এবং গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়া যায়না। এক কথায় সড়কটির কারনে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে ১২ গ্রামের মানুষ। এলাকাবাসী সড়কটি মেরামতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদ মাহমুদ খান জানান- সড়কটির বেহাল দশার কথা সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থসহ দীর্ঘদিন অবহেলিত সড়কগুলো আগে সংস্কার অগ্রাধীকার দেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ

দেড় যুগেও  সংস্কার হয়নি রামগঞ্জের  কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক।।

আপডেট সময় : 11:07:09 am, Sunday, 17 November 2024