Dhaka , Saturday, 14 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২ দুর্গাপুরে সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে:- ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করুন- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:27:10 pm, Saturday, 1 March 2025
  • 79 বার পড়া হয়েছে

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করুন- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

শওকত আলম, কক্সবাজার

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কক্সবাজারে আমাদের প্রধান আকর্ষণ হল পর্যটন। এই পর্যটন শিল্পকে লালন করতে হবে। তাই সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনের সময় যাচাই-বাছাই করে সত্য সংবাদ পরিবেশন করতে হবে।তিনি বলেন, এখানে রোহিঙ্গাদের কারণে অপহরণের ঘটনা অনেক বেশি ঘটছে। এ বিষয়টি সবার জানা যে, একটা বিশাল সংখ্যক মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে অবস্থান করছেন। তারা নানা অপকর্মের সাথে জড়িত হচ্ছে। তারা কোন অপকর্ম করলে সেটা কক্সবাজার ও কক্সবাজারবাসীর বদনাম হচ্ছে। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেয়ার জন্য সরকার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, দুর্নীতি আমাদের সমাজের বড় সমস্যা। এই দুর্নীতি সমাজ থেকে বিদায় করা গেলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যেত। আপনারা দুর্নীতির বিরুদ্ধে লিখুন।
তিনি সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত ধর্ষণ সংক্রান্ত একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ওই সংবাদের কোন ভিত্তি ছিলনা। এতে বিভ্রান্তি ছড়িয়েছে।

তিনি সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানান- আপনারা সত্য সংবাদ গুলো যাচাই বাছাই করে অকপটে প্রচার করুন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শনিবার সকালে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী -অব- আজ কক্সবাজারে একথা বলেন।

তিনি দুই দিনের সরকারী সফরে গতকাল থেকে কক্সবাজারে অবস্থান করছেন। আজ সকালে কক্সবাজার জেল প্রশাসক সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে মিডিয়া কর্মীদের সাথে ব্রীফিংকালে এসব কথা বলেন।

এসময় চকরিয়া থানার ওসি মন্জুরুল কাদের এর দুর্নীতি সংক্রান্ত তথ্য জানানো হলে সাথে সাথে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

উপস্থিত ছিলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান, বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ পুলিশ, র‍্যাব,অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করুন- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

আপডেট সময় : 06:27:10 pm, Saturday, 1 March 2025