Dhaka , Monday, 2 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০) বেতন ভাতা, শ্রমিক নির্যাতন ও ছাটাই এর প্রতিবাদে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত ২০, ৫ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, ১৮ কিমি যানজট

দিনাজপুরে মোটরসাইকেল চোর দলের ৩ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:02:01 pm, Thursday, 24 February 2022
  • 224 বার পড়া হয়েছে

দিনাজপুরে মোটরসাইকেল চোর দলের ৩ সদস্য গ্রেফতার

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি ।।

দিনাজপুরে আন্তঃ জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে তাদেরকে দিনাজপুর আদালতে নিয়ে যাওয়া হয়। এর আগে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির একটি টিভিএস এ্যাপাচি এবং দুইটি ডিসকোভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলা শহরের বড়বন্দর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোকছেদুল রহমান (২৫), সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত: রমজান আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে ময়নুল হক (৩৬)।
দিনাজপুর ডিবি পুলিশের ওসি দুলাল হোসেন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সহিত জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই আন্তঃ জেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৫৫, তারিখ ২৩.০২.২০২২ ইং। চোরের মধ্যে প্রধান মোকছেদুল রহমান ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রæয়ারী বিকেলে শহরের মালদহপট্টিস্থ পূবালী ব্যাংকের সামনে থেকে একটি লাল রংয়ের বাজাজ ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ সুপারের নির্দেশক্রমে ঘটনাস্থলের আশ-পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মাঠে নামে পুলিশ। বুধবার রাতে নিশ্চিত হয়ে ঘটনার সাথে জড়িত আন্তঃ জেলাসংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মোকছেদুল রহমানকে বড়বন্দর যোগেনবাবুর মাঠ থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে আর দুই সদস্য সদস্য শরিফুল ইসলামকে মালদহপট্টি এবং ময়নুল হককে মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে দিনাজপুর মেডিকেল মোড়ের একটি মেকারের গ্যারেজ থেকে বাজাজ ডিসকভার মোটর সাইকেল-১৩৫ সিসি ও বটতলা মোড় আলামিনের মোটরসাইকেলের গ্যারেজ থেকে একটি টিভিএস এপাচি আরটিআর -১৫০ সিসি এবং ধৃত আসামী শরিফুলের শ^শুর বাড়ী (যোগেন বাবুর মাঠ) থেকে আরেকটি ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোটরসাইকেল চুরির ঘটনার বিষয়ে আসামী মোকছেদুল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ-১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। আসামী মোকছেদুলকে জিজ্ঞাসাবাদে জানায় সে ইতোপূর্বে দুুইটি চোরাই মোটরসাইকেল অপর আসামী ময়নুল হকের নিকট সরবরাহ করেছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

দিনাজপুরে মোটরসাইকেল চোর দলের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : 11:02:01 pm, Thursday, 24 February 2022