Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

দশ দিনেও দুই বোন হত্যার ক্লু পায়নি পুলিশ- মা ও বাবা রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:34 pm, Tuesday, 10 May 2022
  • 247 বার পড়া হয়েছে

দশ দিনেও দুই বোন হত্যার ক্লু পায়নি পুলিশ- মা ও বাবা রিমান্ডে

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

হত্যার দশদিন পেরিয়ে গেলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কানিচরিতাবাড়ি গ্রামের সহোদর দুই বোন হাসি বেগম (১৪) ও খুশি বেগম (১২) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

হত্যাকান্ড নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা বলায় গ্রেপ্তারকৃত জেল হাজতে থাকা মা ও বাবাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ রাতে মা ও বাবাকে থানা হাজতে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
মামলা তদন্তকারি কর্মকর্তা ধুবনী কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস জানান, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারসহ মামলার স্বার্থে এই মহুর্তে তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে অতিদ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। হত্যার স্থানটি উপজেলা শহর হতে ৩০ কিলোমিটার দুরে দূর্গম চরাঞ্চলে হওয়ায় তদন্ত কাজ বিলম্ব হচ্ছে।
গত ১মে রোববার বিকালে হরিপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল পাড়াসাদুয়া গ্রামের তিস্তা নদীর কোলা (গভীর স্থান) হতে হাসি আক্তার ও খুশি আক্তার লাশ উদ্ধার করে পুলিশ। হাসি ও খুশির মা আদুরী বেগম ও বাবা হামিদুল ইসলাম হত্যাকান্ডের বিষয় নিয়ে পরস্পর বিরোধী কথা বার্তা বলায় ন্যায় বিচারের স্বার্থে উভয়কে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
জানা গেছে, গত এক বছর পূর্বে পরকীয়ার কারণে হাসি ও খুশির বাবা হামিদুল ইসলাম তাদের মা আদুরী বেগমকে আদালতের মাধ্যমে তালাক দেয়। আদালত এবং স্থানীয় সালীশ সভার সিদ্ধান্ত মোতাবেক হাসি বেগম তার বাবার সাথে উপজেলার হরিপুর ইউনিয়নের কানিচরিতাবাড়ি গ্রামে এবং খুশি বেগম তার মা’র সাথে নানার বাড়ি পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা মধ্যপাড়া গ্রামে থাকত। এক মাসের ব্যবধানে হাসি আক্তার তার নানার বাড়িতে চলে যায়। মাঝে মধ্যে মোবাইল ফোনে বাবার সাথে কথাবার্তা বলত দুই বোন।
মামলার বাদী ও হাসি এবং খুশির নানী খতেজা বেগম জানান, হত্যাকান্ডের এক সপ্তাহ পূর্বে হাসির বাবা হামিদুল ইসলাম মোবাইল ফোনে তাকে স্থানীয় কাশিমবাজারে ডেকে নিয়ে কসমেটিক কেনার জন্য ৫০০ টাকা দেয়। এরপর ঈদের একদিন আগে গত ৩০ এপ্রিল শনিবার বিকালে ঈদের কেনাকাটা করে দেয়ার জন্য হাসি ও খুশিকে তার বাবা মোবাইল ফোনে কাশিমবাজারে ডাকে। সে মোতাবেক হাসি ও খুশি বাজারে চলে আসে। সন্ধ্যার পরও মেয়েরা বাড়িতে ফিরে না এলে হাসি ও খুশির মা আদুরী বেগম মোবাইল ফোনে মেয়েদের অবস্থান জানতে চায়। বাবা জানায় তারা চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও রাতে তাদেরকে পাওয়া যায়নি। পরদিন ১ মে রোববার সকালে স্থানীয়রা নদীর কোলার মধ্যে সহোদর দুই বোনের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। অল্প সময়ের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে হাসি ও খুশির নানী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মা,বাবা, মামা ও নানীকে থানায় নিয়ে আসে। হত্যাকান্ডের বিষয় নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা বলায় মা ও বাবাকে গ্রেপ্তার দেখিয়ে গত ২ মে সোমবার জেল হাজতে পাঠায় পুলিশ।
ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, দুই বোনর মা ও বাবাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করা হবে। পুলিশ অধিকতর গুরুত্বের সহিত হত্যাকান্ড বিষয়টি তদন্ত করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

দশ দিনেও দুই বোন হত্যার ক্লু পায়নি পুলিশ- মা ও বাবা রিমান্ডে

আপডেট সময় : 05:30:34 pm, Tuesday, 10 May 2022