Dhaka , Monday, 23 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মানবিক উদ্ধার অভিযান: বাস-অটো সংঘর্ষে আহতদের তড়িৎ হাসপাতালে স্থানান্তর লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কা: অটোরিকশার ৮ যাত্রী আহত জমিয়তুল ফালাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ঈদকে ঘিরে পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে উপজেলা প্রশাসন রমজানজুড়ে মানবতার দৃষ্টান্ত অসহায়দের পাশে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম পাঁচবিবিতে এতিম-অসহায়দের পাশে হ্যাপিনেস সংগঠন ঈদ উপহার বিতরণ মাগুরায় ২’শ অসচ্ছল পরিবারের বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন : ড. মঈন খান রংপুরে র‍্যাবের অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেফতার: গাঁজা ও ইয়াবা জব্দ কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ পালন: মুন্সিপাড়ায় প্রধান জামাত নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বহুতল মার্কেটে আগুন, দুই টেইলার্স কর্মচারীর মৃত্যু মধুপুরে পৌরসভার কাউন্সিলর হিসেবে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম সাগর ও মন রমজানের ওই রোজার শেষে: নজরুলের এ কালজয়ী সৃষ্টির নেপথ্যকথা রূপগঞ্জে কিশোর অপহরণ/ মুক্তিপণ দাবি/থানায় অভিযোগ জাজিরা কেন্দ্রীয় পৌর ঈদগাহে ২০২৬ সালের পরিচালনা কমিটি গঠন রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দলিল থাকা স্বত্বেও ১৬ বছর জমি অবৈধ দখলে, ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন আইনুল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:48 pm, Friday, 23 May 2025
  • 196 বার পড়া হয়েছে

দলিল থাকা স্বত্বেও ১৬ বছর জমি অবৈধ দখলে, ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন আইনুল

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 

নিজের কাছে দলিল থাকা সত্ত্বেও ১৬ বছর ধরে জমি রয়েছে অবৈধ দখলে এই অভিযোগ তুলেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আইনুল হক। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাঁটিয়ে দখলদাররা  করেন মামলা।কিন্তু আদালতে মূল মামলার  ও আপিল মামলার রায় পক্ষে থাকলেও জমি এখনও দখলমুক্ত হয়নি। তাই এতো বছরের হয়রানি ও আর্থিক ক্ষতির কথা জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের ক্ষতিপূরণের দাবি করলেন বৃদ্ধ আইনুল। 

পাশাপাশি নিজ জমি দখলমুক্ত করতে চাইলেন প্রশাসনের সহযোগিতা এবং দোষীদের উপযুক্ত বিচারের দাবি জানালেন। 

বৃহস্পতিবার -২২ মে-বিকেলে উপজেলার কাকিনায় অবস্থিত নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে এই আর্জি জানান আইনুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনুল বলেন, “আমার জমির মূল মালিক ছিলেন ত্রৈলক্ষনাথ ভট্টাচার্য ও কাশীমোহন ভট্টাচার্য। পরে ত্রৈলক্ষনাথের স্ত্রী কুসুম কুমারী দেব্যা ১৯৫৫ সালে ২ একর জমি মো. ফোরকান উল্লাহকে পাট্টা দলিল দেন। সেই জমির একটি দাগ নম্বর ছিল ৪১৮৭।সেই দাগে থাকা ত্রৈলক্ষনাথদের পারিবারিক শিবমন্দিরের জমি ছিল ৪ শতক। তা বাদ দিয়ে অবশিষ্ট ২৪ শতাংশ জমি ফোরকান উল্লাহ নিজে ভোগ করেন। পরে ১৯৭৪ সালে ফোরকান সেই জমি ফজলুল হক ও আইনুল হক -আমার-কাছে  দলিল মূলে মালিকানা বুঝিয়ে দেন।“

তিনি আরও বলেন, “ এরপর ২০০৮ সালে রনজিৎ মোহন্ত, কালীপদ সেন ও পুতুল সেন নামে তিনজন ব্যক্তি এই অবৈধয়ভাবে এই জমির মালিকানা দাবি করেন ও মামলা করেন। সেই মামলা চলাকালীন সময়ে কাকিনা ইউনিয়ন আ. লীগের সাধা : সম্পাদক  ও চেয়ারম্যান শহিদুল হক শহিদ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাকিনা ইউনিয়ন আ. লীগের সভাপতি  তাহির তাহু আমাকে  আপোসের কথা বলে শুধু পূজা অনুষ্ঠানের জন্য সাময়িকভাবে ২-৩ শতক জমি ব্যবহারের অনুমতি দেয়ার অনুরোধ জানান। কিন্তু উল্লিখিত বিষয়টির লিখিত প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পূজা শেষে আমার জমি ফেরত না দিয়ে উলটো দখলে নিয়ে সেখানে স্থায়ী ঘর নির্মাণ করেন  রনজিৎ ও কালীপদরা। সেই মামলার দীর্ঘ কার্যক্রম শেষে গত ২০২২ সালে মূল মামলায় আমার পক্ষে আদালতের রায় পাই।  কিন্তু  রনজিৎ রা  জেলা জজ আদালতে আপিল করেন। পাশাপাশি আপিলের প্রক্রিয়া ও কার্যক্রম চলাকালীন সময়েও অবৈধ কার্যকলাপ চালিয়ে যান। এমনকি ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তারা আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ অব্যাহত রাখেন।”

আইনুল হক বলেন, “অবশেষে ২০২৫ সালের ১৯ মে আপিল মামলাতে বিজ্ঞ আদালত বাদীদের আবেদন খারিজ করে দেয়।“

আইনুল হক অভিযোগের সুরে বলেন, “গত ১৬ বছর ধরে আমি বিভিন্নভাবে হয়রানি ও মানসিক চাপের মধ্যে ছিলাম। এছাড়াও মামলার খরচ, নিরাপত্তা ও সামাজিক সম্মানহানির মুখে পড়েছি।“

তিনি সরকারের কাছে ক্ষতিপূরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।  এছাড়াও তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আইনুল হকের অভিযোগের প্রেক্ষিতে রনজিৎ মোহন্ত, কালীপদ সেন ও পুতুল সেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। এমনকি ইউনিয়ন আ. লীগের সভাপতি  তাহির তাহুর মোবাইলও বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, রনজিৎ ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গেছেন আর তাহু আত্মগোপনে আছেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ- ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

দলিল থাকা স্বত্বেও ১৬ বছর জমি অবৈধ দখলে, ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করলেন আইনুল

আপডেট সময় : 07:46:48 pm, Friday, 23 May 2025