Dhaka , Monday, 29 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:13 pm, Tuesday, 14 January 2025
  • 118 বার পড়া হয়েছে

থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন।।

ইসমাইল ইমন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা এলেই চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি পুরনো কীর্তন। তবে এটার পুরোপুরি সমাধান খুঁজতে চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে আগামী ১৯ জানুয়ারি জলাবদ্ধতা নিরসনের পদক্ষেপ নিতে সেই চার উপদেষ্টা মিটিং করবেন চট্টগ্রামে।

তিনি মঙ্গলবার -১৪ জানুয়ারি- বিকালে লালদিঘীর পাড়স্থ চসিক পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে দুঃস্থ শীতার্থদের মাঝে বিতরণের জন্য নগরীর থানা ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন- সিডিএর ৩৬টি খালের যে প্রকল্প ছিল- সেটি বাড়ানো হচ্ছে। সামনের প্রকল্পে ৫৭টি খাল আওতাভুক্ত হবে। এতদিন আশা ছিল জলাবদ্ধতার যে সমস্যা সেটির ৬০ শতাংশ কাজ হলে সমাধান পাব। এবার যেহেতু ৫৭টি খাল হচ্ছে সেই হিসেবে জলাবদ্ধতার সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান পাব বলে আশা করছি।

তিনি বলেন- আমি প্রথম থেকেই বলে আসছি, যেই ২১টি খাল বাদ আছে, এসবের কারণে জলাবদ্ধতা পুরোপুরি যাবে না। শেষপর্যন্ত সেই বার্তা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে। তাই সকল উপদেষ্টাদের ডেকে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। যেখানে শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই ১৯ জানুয়ারি চট্টগ্রামে একটি বিশেষ মিটিং হবে।

আগামী নির্বাচনে যারা কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক তাদের ফোকাস করার জন্য এখনই মোক্ষম সময় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের আর বেশিদিন নেই। হাতে আছে আর একটি বছর। যারা কমিশনার নির্বাচন করতে চান তারা স্ব স্ব ওয়ার্ডে নালা নর্দমা পরিস্কার এবং মশার স্প্রে এগুলোর জন্য এখন থেকে এ কার্যক্রমগুলো পরিচালনা করবেন। পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নিজেরা গিয়ে সবকিছু দেখিয়ে দিবেন। কারণ, ফোকাস করার এটাই সুযোগ।

তিনি বলেন, চসিকের পরিচ্ছন্নকর্মী আছে, আপনারাও (বিএনপি নেতা) নিজেদের কিছু কর্মী সৃষ্টি করে তাদের এ কাজের আওতায় আনেন। সামনে বর্ষাকাল আসবে, এখন নালা খাল পরিস্কার করবেন বেশি। চসিকের যেই খাল পরিস্কার করার লোক আছে তাদের সাথে থেকে দেখিয়ে দিবেন। তাই এটা নিয়ে আপনাদের কাজ করার সুবর্ণ সুযোগ। এটা দলের ভাবমূর্তিও বাড়বে।

তিনি আরো বলেন, আপনি যখন দলের একজন নেতা হিসেবে কাজ করতে থাকবেন তখন সাধারণ মানুষও দেখবে যে বিএনপি জনগণের পক্ষে কাজ করছে, জনগণের উন্নয়নের জন্য কাজ করছে। যেখানে যেখানে মশার উৎপাত বেশি সেগুলো নিয়ে লিখিত অভিযোগ জানাবেন। মশার স্প্রে হচ্ছে কিনা, মেশিন ঠিকমতো আছে কিনা এসব দেখভাল করবেন।

তিনি বলেন, ওয়ার্ড সচিবদের সঙ্গে কথা বলবেন, তারা জন্ম নিবন্ধন সঠিক সময়ে দিচ্ছে কিনা। তাদের সঙ্গে ঝামেলা করার দরকার নেই। শুধু জানতে চাইবেন দিতে কেন দেরি হচ্ছে। সেসব বিষয়গুলো নোট করে আমাকে দিবেন। তখন তাদের আমি তলব করে জিজ্ঞেস করবো।

তিনি বলেন, রাস্তাঘাটের যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প আছে, সেই প্রকল্পের অধীনে বড় বড় রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আর যেখানে খানাখন্দ আছে, সেখানে দ্রুত কাজ করার জন্য আমাদের তালিকা করে দিবেন। বিশেষ করে আগ্রাবাদ, মোগলটুলি এলাকায়, কমার্স কলেজের সেদিকে যারা আছেন, তারা আরো জোড়ালোভাবে ভূমিকা রাখবেন। যাতে করে আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে খুব দ্রুত কাজ করাতে পারি। আর কাজ যেহেতু চলছে, তাই চাই এ কাজ চলমান থাকুক। এটার জন্য একটা বিশাল বাজেট দিয়েছি।

ডা. শাহাদাত হোসেনের রাজনৈতিক সচিব জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য হাজী মো. সালাউদ্দীন, মো. কামরুল ইসলাম, মশিয়ুল আলম স্বপন, মোশাররফ হোসেন ডেপটি, মো. আজম, ইসমাইল বালি, থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, মনির আহম্মেদ চৌধুরী, গিয়াস উদ্দিন ভূইয়া, কাওসার হোসেন বাবু, মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী সহ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।
ইসমাইল ইমন চট্টগ্রাম ০১৮১০২৮৪১৯২

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে কম্বল বিতরণকালে ডা. শাহাদাত হোসেন।।

আপডেট সময় : 08:53:13 pm, Tuesday, 14 January 2025