Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

থাকছেন চেলসিতে – ক্ষমা চেয়েছেন লুকাকু 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:11:36 am, Wednesday, 5 January 2022
  • 296 বার পড়া হয়েছে

থাকছেন চেলসিতে - ক্ষমা চেয়েছেন লুকাকু 

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

থাকছেন চেলসিতে – ক্ষমা চেয়েছেন লুকাকু ।

চেলসিতে ভালো নেই, কোচের ফর্মেশনও পছন্দ না, সবচেয়ে জরুরি ছাড়তে চান ব্লুজ ডেরা— ইতালির গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন বলে বিতর্কে জড়িয়েছিলেন রোমেলু লুকাকু। বোমা ফাটানো সেই ‘বোকামোর’ খেসারতও গুনতে হয়েছে বেলজিয়াম স্ট্রাইকারকে।

কোচের বিরাগভাজন হয়ে বাদ পড়েছেন লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। কোচ থমাস টুখেলের পরিকল্পনায় ভবিষ্যৎ নিয়েও জেগেছিল শঙ্কা। অবশ্য ক্ষমা চাওয়ায় লুকাকুর মাথার বোঝাটা নেমে গেছে। চেলসি বসের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন, লন্ডনের ক্লাবটিতেই খেলবেন।

কোচ টুখেলও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ব্যাপারটা সম্পূর্ণ স্বাভাবিক আছে চেলসিতে। বলেছেন এখানে আবারও মানিয়ে নিতে পারবেন লুকাকু, ‘সাক্ষাৎকারের আগে, আমার কখনোই এতটুকু সন্দেহ ছিল না যে, তিনি প্রতিশ্রুতিবদ্ধ নন। কারণ মাঠে, মাঠের বাইরে এবং ব্যক্তিগত জীবনে তার কাজগুলি এমন প্রকাশ করত না।’

‘বিশৃঙ্খলা দূর করতে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তিনি খুব সচেতন। যা ঘটেছে, যে অবস্থা সৃষ্টি করেছেন, তা সমাধান করতে তিনি দায়িত্বশীল।’

‘আমরা বিষয়টির ব্যাকগ্রাউন্ডে খুশি ছিলাম। এটি দেখতে এবং শান্তভাবে কথা বলতে সময় নিয়েছি, তিনি ক্ষমা চেয়েছে। ইতিমধ্যে ট্রেনিংয়ের জন্য দলের সঙ্গে যোগও দিয়েছেন।’

নিজের সঙ্গে ক্লাবের ‘গরম’ পরিস্থিতির সমাধান টানতে কোচ টুখেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন লুকাকু। সোমবারের সে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। আলোচনা শেষে অনুশীলনের সময়েও নাকি প্রাণবন্ত ছিলেন।

কোভিড এবং চোট মিলিয়ে চেলসিতে এখনও ব্রাত্য রোমেলু লুকাকু। নিজেকে যখন হারিয়ে খুঁজছিলেন তখন মেতেছিলেন ইন্টার মিলানের বন্দনায়। সাবেক ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। বর্তমান ক্লাব কোচের সমালোচনায়ও রাখেননি কোনোরকম রাখঢাক। লুকাকুর এমন আচরণে বিরক্ত হয়েছিলেন টুখেল।

সাক্ষাৎকারটি ভালোভাবে নেননি চেলসি বস। লুকাকুকে শাস্তি দিয়েছেন হাতেনাতেই। তার বক্তব্যে ক্ষোভ উগরে জানিয়েছিলেন, সাধারণের মাঝে বেলজিয়ান স্ট্রাইকারের এমন বক্তব্য ‘খুব ভালো কিছু’ বয়ে আনবে না। অবশ্য দুপক্ষ সমঝোতায় এসেছেন। আবারও টুখেলের অধীনেই খেলবেন লুকাকু।

চেলসি স্ট্রাইকার নিজের ভুল শুধরে ফিরলেও তার সমালোচনায় মেতেছে ক্লাবটির সমর্থকরা। এখন দেখার পরে একাদশে ফিরলে ব্লুজ সমর্থকরা তাকে কীভাবে গ্রহণ করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থাকছেন চেলসিতে – ক্ষমা চেয়েছেন লুকাকু 

আপডেট সময় : 01:11:36 am, Wednesday, 5 January 2022